-
ইংল্যাণ্ডের বিপক্ষে অসাধারণ জয় বাংলাদেশের, ম্যাচ সেরা মাশরাফি
অক্টোবর ০৯, ২০১৬ ১৯:২৫বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড নৈপুণ্যে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে টাইগাররা। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০৪ রানে অলআউট হয়ে যায়। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরল।
-
ইমরুল-সাকিবের দুর্দান্ত ইনিংসে জয়ের আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ
অক্টোবর ০৭, ২০১৬ ২০:২৯ইমরুল কায়েসের ক্যারিয়ার সেরা ব্যাটিং আর সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও প্রথম ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ। শেষ ৫২ বলে ৩৯ রান দরকার ছিল। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে থাকা কায়েস ও সাকিব যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল জয়টা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতে ইনিংস গুটিয়ে গেলে ২১ রানে হারে বাংলাদেশ।
-
মুক্তির পর দুঃখ প্রকাশ করলেন মাশরাফির সেই ভক্ত
অক্টোবর ০২, ২০১৬ ২১:৪৪নিরাপত্তাবেষ্টনি ভেঙে মাঠে ঢুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরা সেই তরুণ ও তার তিন বন্ধুকে ছেড়ে দেয়া হয়েছে। অসৎ কোনো উদ্দেশ্যের প্রমাণ না পাওয়ায় রোববার রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়।
-
১৪১ রানে হারল আফগানিস্তান: সিরিজের সঙ্গে শততম জয় বাংলাদেশের
অক্টোবর ০১, ২০১৬ ২০:৩৯তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে সফরকারি আফগানিস্তানকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই জয় ছিল ওয়ানডেতে টাইগারদের শততম জয়। মাইলফলকের এই জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে মাশরাফি বাহিনী।
-
ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখবেন না: বিসিসিআই
অক্টোবর ০১, ২০১৬ ০৩:০৩আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন।
-
সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান, অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স মোসাদ্দেকের
সেপ্টেম্বর ২৮, ২০১৬ ২০:৫৪টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনল আফগানিস্তান। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতেই মাত্র ২০৮ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দুই বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
-
বিপিএলের চতুর্থ আসর: দেশি-বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ২২:০৫আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য দেশি-বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিপিএল টেকনিক্যাল কমিটি। মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তালিকাটি প্রকাশ করা হয় ।
-
সাকিব-তামিমের রেকর্ডের দিনে আফগানিস্তানকে ৭ রানে হারাল বাংলাদেশ
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ২১:০৭আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাত রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।
-
জল্পনার অবসান: তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করল আইসিসি
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৫:০৪সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক একদিন আগে এ সুখবর পেল বাংলাদেশ।
-
ম্যাক্সওয়েল ঝড়ে টি-টোয়েন্টিতে ২৬৩ রানের রেকর্ড গড়ে জিতল অস্ট্রেলিয়া
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ২০:১৬টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫ রানের তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।