-
সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড় ‘আম্পান’-এ বাংলাদেশে ক্ষয়ক্ষতি কম
মে ২১, ২০২০ ১৪:৩১মহাশক্তিশালী সুপার সাইক্লোন আম্পানের আঘাত সুন্দরবনের কারণে অনেকাংশে দুর্বল হয়ে যায়। প্রায় ৪০০ কিলোমিটার ব্যাসের এই ঝড় বুধবার সন্ধ্যা ৭টায় প্রচণ্ড গতি নিয়ে আছড়ে পড়ে সুন্দরবনের উপর। সেখানে ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে গাছপালা ভেঙ্গে প্রায় দশ ফুট উঁচু জলোচ্ছ্বাসের দাপট দেখিয়ে রাত ৮টায় এটি সাতক্ষীরা ও খুলনা অঞ্চল অতিক্রম করে। তারপর শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয় আম্পান।
-
কথাবার্তা: বাংলাদেশে করোনা সংক্রমণের 'পিকটাইম' চলছে, বিশ্বে আক্রান্ত অর্ধ কোটি ছাড়াল
মে ২১, ২০২০ ১২:১৭সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ‘আম্পান’: সবচেয়ে বেশি ক্ষতি উপকূলীয় অঞ্চলে
মে ২১, ২০২০ ১১:৪০বাংলাদেশের সুন্দরবন ও আশেপাশের উপকূলীয় জেলাগুলোতে রাতভর তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় ‘আম্পান’ সকাল নাগদ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে আগ্রসর হয়ে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া পার হয়ে দুপুর নাগাদ পাবনা অঞ্চলে অস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো উত্তর-পূর্ব দিকে এগিয়ে বিকেল নাগাদ ময়মনসিংহ অঞ্চল অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে গিয়ে স্তিমিত হয়ে যাবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
-
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বাংলাদেশে নিহত ১৩, কাটল মহাবিপদ সংকেত
মে ২১, ২০২০ ০৯:১০বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় সাত জেলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আয়শা আক্তার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ১২ জন নিহত ও আট জন আহত হয়েছেন।
-
ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশে নারী-শিশুসহ নিহত ৭, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩৩ লাখ মানুষ
মে ২০, ২০২০ ২১:৩১সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়া সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে নারী-শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে শিশুসহ দুজন, ভোলায় এক বৃদ্ধ, সাতক্ষীরায় এক নারী, পিরোজপুর এবং বরগুনায় অপর দুই ব্যক্তি মারা যান।
-
আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু: 'আজ যেটা হল, সেটা ধ্বংস'
মে ২০, ২০২০ ২১:০০ভারতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে রাজধানী কোলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় কয়েকটি জেলা। এরমধ্যে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির অবস্থা ভয়াবহ। কোলকাতা তিনজনসহ বিভিন্ন জেলা মিলিয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
-
ঘূর্ণিঝড় আম্পান: মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
মে ২০, ২০২০ ০৮:১৮ঘূর্ণিঝড় আম্পান বঙ্গোপসাগরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে এগিয়ে আসার কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে দেখাতে বলা হয়েছে ৯ নম্বর বিপদ সংকেত।
-
ঘূর্ণিঝড় আম্পানকে ‘মরার ওপরে খাঁড়ার ঘা’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মে ১৯, ২০২০ ১৪:৪৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলমান করোনা বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানকে ‘মরার ওপরে খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
গোর্কি বা সিডরের শক্তি নিয়ে বাংলাদেশে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান
মে ১৯, ২০২০ ১০:১২১৯৭০ সালের ভোলার ভয়ংকর সাইক্লোন গোর্কি বা ২০০৭ সালের সিডরের শক্তি নিয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। আগামীকাল বুধবার ভোরে এটি দেশের উপকূলে আঘাত হানবে এটা অনেকটা নিশ্চিত। এসময় ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৫-১০ ফুটের বেশি হতে পারে। এছাড়া বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় হতে পারে ১৪০-১৬০ কিলোমিটার। সাথে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে।
-
ঘূর্ণিঝড় ‘আম্পান’ এক রাতে ১৬৫ কিলোমিটার এগিয়ে এসেছে বাংলাদেশের দিকে
মে ১৯, ২০২০ ০৭:২৭বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘আম্পান’ প্রায় ১৪ কিলোমিটার গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত গত ১২ ঘণ্টায় সুপার সাইক্লোনটি বাংলাদেশের দিকে ১৬৫ কিলোমিটার এগিয়ে এসেছে।