-
চীন থেকে তেল কেনা বন্ধ করল ভারত
আগস্ট ২৮, ২০২০ ১২:০১চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না।
-
চীনের করোনা প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা চালাতে সম্মতি দিল বাংলাদেশ
আগস্ট ২৮, ২০২০ ০০:৩৯চীনে উৎপাদিত করোনাভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিনের পরীক্ষা চালাতে সম্মত হয়েছে বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার শর্তে চীনা কোম্পানি সিনোভ্যাককে তাদের আবিস্কৃত করোনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে।
-
আমেরিকার জন্য হুঁশিয়ারি: জাহাজ বিধ্বংসী চীনা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
আগস্ট ২৭, ২০২০ ১১:৫৯চীন নতুন দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার মধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার বা বিমানবাহী যুদ্ধজাহাজ ধ্বংসকারী হিসেবে পরিচিত। দক্ষিণ চীন সাগরে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।
-
গোয়েন্দাবিমান পাঠিয়ে উসকানি দিয়েছে আমেরিকা: চীনের অভিযোগ
আগস্ট ২৭, ২০২০ ০১:৪৫চীন অভিযোগ করেছে, দেশটির সামরিক মহড়ার ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করার জন্য আমেরিকা চীনের ‘বিমান উড্ডয়নমুক্ত’ এলাকায় একটি ইউ-২ গোয়েন্দা বিমান পাঠিয়েছে। আমেরিকার এ পদক্ষেপকে ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে চীন।
-
জাতিসংঘে আবার ব্যর্থ আমেরিকা; নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব সংস্থার আপত্তি
আগস্ট ২৬, ২০২০ ০১:৩৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের মোকাবিলায় আমেরিকা আরেকবার লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দিয়ান দিজানিস মঙ্গলবার রাতে পরিষদের এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার যে আবেদন জানিয়েছে তা গ্রহণ করা সম্ভব নয়।
-
রোহিঙ্গা সংকট: আন্তর্জাতিক নানামুখী তৎপরতা সত্ত্বেও তিন বছরেও নেই প্রত্যাবর্তনের অগ্রগতি
আগস্ট ২৫, ২০২০ ১২:৪১মিয়ানমারের সরকার ও উগ্র রাখাইন সম্প্রদায়ের অব্যাহত জাতিগত নিপীড়ন ও নির্যাতনের মুখে বিপুল সংখ্যক রোহিঙ্গা জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আজ থেকে তিন বছর আগে।
-
কথাবার্তা: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর করতে ‘রাজি’ আমেরিকা, শুধু লম্ফঝম্পই সার!
আগস্ট ২৫, ২০২০ ১২:২৯সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম ও আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
চীন ইরানের পক্ষ নিয়ে ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত করেছে: ব্রায়ান হুক
আগস্ট ২৫, ২০২০ ১০:০৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তাব সমর্থন না করে চীন ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের বিদায়ী প্রধান ব্রায়ান হুক।
-
ভারত-চীন সংলাপ ব্যর্থ হলে প্রয়োজনে সেনা অভিযান হবে: সিডিএস
আগস্ট ২৪, ২০২০ ১৪:৪৪ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত চীনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উভয়পক্ষের মধ্যে আলোচনা ব্যর্থ হলে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে। আজ (সোমবার) জেনারেল রাওয়াতের ওই মন্তব্য প্রকাশ্যে আসায় ভারত-চীন বিবাদে তা নয়ামাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
মার্কিন নির্বাচনে বাইডেনের বিজয় চায় চীন: ট্রাম্পের উপদেষ্টা
আগস্ট ২৪, ২০২০ ০৭:৪৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, চীন চায় আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করুন। তিনি বলেন, চীন পছন্দ করে না যে, প্রেসিডেন্ট ট্রাম্প আরেকবার ক্ষমতায় আসুন।