-
চীন ঠেকাতে সামরিক সহযোগিতা বাড়াবে জাপান-ইন্দোনেশিয়া
জানুয়ারি ১৫, ২০১৭ ২০:৫৭জাপান এবং ইন্দোনেশিয়ার নেতারা সামরিক সহযোগিতা বিশেষ করে সাগরে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিতর্কিত অঞ্চল নিয়ে চীনের সঙ্গে বিরাজমান বিরোধের মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেই দৃশ্যত ধারণা করা হচ্ছে।
-
সিপিইসি সমুদ্র পথের নিরাপত্তায় পাকিস্তানে পৌঁছাল চীনা ২ রণতরী
জানুয়ারি ১৫, ২০১৭ ০৭:১৬চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের কাছে দুটি রণতরী দিয়েছে চীন। গোয়াদার বন্দরে এ দুই রণতরী হস্তান্তর করা হয়।
-
‘এক চীন’ নীতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হবে না: বেইজিং
জানুয়ারি ১৫, ২০১৭ ০৩:৩৯চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি ‘এক চীন’ নীতি নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসবে না। সেইসঙ্গে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে চীন যে ‘অতি উচ্চ মাত্রায় সংবেদনশীল’ সে বিষয়টি জেনে রাখতে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
-
দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন-রাশিয়া
জানুয়ারি ১৩, ২০১৭ ১৯:৪১রাশিয়া এবং চীন বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে যৌথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে। অবশ্য এ পাল্টা ব্যবস্থা কী হবে সে সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।
-
চীনা ‘কুঁজো’ ডুবোজাহাজ থেকে আমেরিকার যে কোনো স্থানে হামলা করা যাবে
জানুয়ারি ১৩, ২০১৭ ১২:৪৫চীনের অত্যাধুনিক গোপন ডুবোজাহাজের পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের প্রায় যে কোনো স্থানে হামলা করা যাবে। ‘জিন টাইপ ০৯৪এ’ সাংকেতিক নামের পরমাণু শক্তি চালিত এ ডুবোজাহাজকে রয়েছে ১২টি ক্ষেপণাস্ত্র।
-
আমেরিকাকে ‘ধ্বংসাত্মক সংঘাতের’ হুমকি দিল চীন
জানুয়ারি ১৩, ২০১৭ ১২:০৮চীন আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ চীন সাগরে বেইজিং-এর তৈরি কৃত্রিম দ্বীপে যেতে দেশটিকে বাধা দেয়া হলে ‘ধ্বংসাত্মক সংঘাত’ বেধে যাবে।
-
তাইওয়ান প্রণালী অতিক্রম করল চীনা বিমানবাহী রণতরী
জানুয়ারি ১২, ২০১৭ ০৯:৪১চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিংসহ একটি নৌবহর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এ বহরের গতিবিধির ওপর নজরদারি করার জন্য তাইওয়ান যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পরই এ কথা জানালো চীনা সামরিক বাহিনী।
-
চীন অদূর ভবিষ্যতে ৩ বিমানবাহী রণতরীর মালিক হতে চলেছে
জানুয়ারি ০৮, ২০১৭ ১৬:৪২চীনের বিমানবাহী রণতরীর সংখ্যা অদূর ভবিষ্যতে তিনটিতে দাঁড়াবে। দেশটির দ্বিতীয় রণতরী নির্মাণের কাজ এগিয়ে চলেছে উল্লেখ করে এ খবর দিয়েছে দেশটির সংবাদপত্র চাইনিজ পিপলস ডেইলি।
-
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া : 'চুপ করে বসে থাকবে না চীন'
জানুয়ারি ০৬, ২০১৭ ০৯:৪৬চীন বলেছে, ভারতের উচিত ‘ক্ষেপণাস্ত্রের জ্বর থেকে ঠাণ্ডা হওয়া’। চীনের রাষ্ট্র পরিচালিত ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমসের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি বলেছে, ভারত যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক দূর এগিয়ে যায় তাহলে বেইজিংও চুপচাপ বসে থাকবে না। পত্রিকাটিতে মূলত চীন সরকারের মতামত প্রতিফলিত হয়।
-
‘থাড’ মোতায়েনের আবারো বিরোধিতা করল চীন
জানুয়ারি ০৬, ২০১৭ ০৯:৩৬চীন আবারো দক্ষিণ কোরিয়ার মাটিতে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরোধিতা করেছে। উত্তর কোরিয়ার কথিত হুমকি মোকাবেলায় ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হবে বলে দাবি করছে আমেরিকা।