-
তাইওয়ানের চারপাশে মহড়া চালাল চীন; ‘উস্কানির জবাব’ বলল বেইজিং
ডিসেম্বর ২৬, ২০২২ ০৭:৫৬তাইওয়ানের চারপাশের সাগর ও আকাশসীমায় নতুন করে ‘হামলা চালানোর মহড়া’ চালিয়েছে চীন। বেইজিং বলেছে, স্বশাসিত এই দ্বীপ ও আমেরিকার ‘উস্কানি’র জবাব দিতে এ মহড়া চালানো হয়েছে।
-
আমেরিকা হচ্ছে বিশ্বের জন্য সরাসরি হুমকি
ডিসেম্বর ২৫, ২০২২ ১৩:০৫চীন বলেছে, আমেরিকা উদ্দেশ্যমূলকভাবে বেইজিংকে হুমকি হিসেবে তুলে ধরছে যাতে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখার জন্য নিজের সামরিক ব্যয় বাড়ানো যায়। গতকাল (শনিবার) এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে। মার্কিন ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টে প্রেসিডেন্ট জো বাইডেন সই করার পর চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
-
সৌদিকে ডিঙিয়ে রাশিয়া এখন চীনের প্রধান তেল সরবরাহকারী
ডিসেম্বর ২৩, ২০২২ ১৭:১৯চীন নভেম্বর মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনেছে। এর পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি তেল এবং কয়লা আমদানিতে রেকর্ড করেছে বেইজিং সরকার।
-
ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রদূত
ডিসেম্বর ২২, ২০২২ ১০:৪৯তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানাতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক কৌশলগত এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের চূড়ান্ত শ্রদ্ধা রয়েছে।
-
চীন সীমান্তে নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়ানোর দাবি করল ভারত
ডিসেম্বর ২০, ২০২২ ১৭:০৫ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ একটি সীমান্ত এলাকায় তার দেশ নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে। বিজেপি সরকার চীনের হুমকির ব্যাপারে উদাসীন বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।
-
আমাদের সেনাবাহিনী সাহসী কিন্তু মোদী সরকার চীন ইস্যুতে দুর্বল: ওয়াইসি
ডিসেম্বর ২০, ২০২২ ০৫:৫৯ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি তাওয়াংয়ে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, আমাদের সেনাবাহিনী যত শক্তিশালী, সরকার তত দুর্বল।
-
সার্বভৌমত্বের বিষয়ে ইরান কাউকে ছাড় দেবে না: আয়াতুল্লাহ খাতামি
ডিসেম্বর ১৬, ২০২২ ১৪:৪৮তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন: তিনটি দ্বীপই ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিচ্ছেদ্য ও চিরন্তন অংশ। আমাদের সার্বভৌমত্ব নিয়ে কারও সঙ্গে কোনোরকম আপোষ করা হবে না এবং এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত।
-
সব ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত: লে. জে. আরপি কলিতা
ডিসেম্বর ১৬, ২০২২ ১৩:৩৫অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে উত্তপ্ত আবহের মধ্যে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা বলেছেন, ‘অরুণাচল সুরক্ষিত। ভয়ের কিছু নেই।’ তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।
-
জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানাল রাশিয়া ও চীন
ডিসেম্বর ১৫, ২০২২ ০৬:০৩মার্কিন নেতৃত্বাধীন একটি প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি সদস্যদেশ। ৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বা ‘ইকোসোক’ মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাস করে ওই কাউন্সিলে ইরানের সদস্যপদ বাতিল করে।
-
ইরান-চীনের ২৫ বছর মেয়াদী চুক্তি বাস্তবায়ন পরিকল্পনা শুরু
ডিসেম্বর ১৪, ২০২২ ০৮:৪৫ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হয়েছে। এ লক্ষ্যে চীনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছে যার নেতৃত্বে রয়েছেন চীনের উপ প্রধানমন্ত্রী হু চুনহুয়া। তিনি এরইমধ্যে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির সাক্ষাৎ করেছেন।