-
চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থানে ইরান নাখোশ: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ১৩, ২০২২ ১৫:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিম এশিয়া সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিন পিং'র কিছু নীতি-অবস্থান ইরানি জাতি ও সরকারের কাছে আপত্তিকর।
-
ভারতীয় সেনার হস্তক্ষেপের ফলে চীনা সেনা পিছু হঠতে বাধ্য হয়েছে : রাজনাথ সিং
ডিসেম্বর ১৩, ২০২২ ১৪:৫৮ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনার হস্তক্ষেপের ফলে চীনা সেনারা পিছু হঠতে বাধ্য হয়েছে।
-
ইরানের সঙ্গে চীনের বন্ধুত্বে তৃতীয় কারো ক্ষতি হবে না: মুখপাত্র
ডিসেম্বর ১৩, ২০২২ ০৯:১৮ইরানের সঙ্গে নিজের ঐতিহ্যগত বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেছে চীন। বেইজিং বলেছে, ইরানের সঙ্গে চীনের বন্ধুত্ব কিংবা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সঙ্গে চীনের সম্পর্কে তৃতীয় কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে না।
-
চীনা গাড়িতে নিষেধাজ্ঞা নেই; ফরাসি গাড়ি আমদানি বন্ধ থাকবে: ইরান
ডিসেম্বর ১৩, ২০২২ ০৮:০৯চীন থেকে গাড়ি আমদানি নিষিদ্ধ করার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অস্বীকার করেছে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়।গতকাল (সোমবার) মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
-
ইরানের সার্বভৌমত্বকে সম্মান করুন: চীনা ভাষায় আবদুল্লাহিয়ানের টুইট
ডিসেম্বর ১২, ২০২২ ১২:০৬ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর প্রশ্নে কোনো আপোষ করা হবে না। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও চীনের এক যৌথ বিবৃতির প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।
-
ইরানের ৩টি দ্বীপের ব্যাপারে আরব দেশগুলোর দাবির প্রতি চীনা সমর্থনের প্রতিক্রিয়া
ডিসেম্বর ১১, ২০২২ ১৫:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষার স্বার্থে কোনো পক্ষকেই নূন্যতম ছাড় দেয়া হবে না।
-
আলোচনা করতে চীনা রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ডিসেম্বর ১১, ২০২২ ০৮:১৬গত শুক্রবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সম্মেলন শেষে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিনটি দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের দাবি সম্বলিত যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদে ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।
-
জিসিসি'র বিবৃতি ইরানভীতি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি: তেহরান
ডিসেম্বর ১১, ২০২২ ০৮:০৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং চীন যৌথভাবে সম্প্রতি যে বিবৃতি প্রকাশ করেছে তা জিসিসি’র ইরান ভিত্তি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। নাসের কানয়ানি এই বিবৃতির নিন্দা জানান।
-
বেশি দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে বেইজিং: ব্লুমবার্গ
ডিসেম্বর ১০, ২০২২ ১৫:৩৯শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া মূল্যসীমা লঙ্ঘন করে রাশিয়ার কাছ থেকে বেশি দামে তেল কিনছে চীন। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।
-
পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইউয়ানে তেল-গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে চীন
ডিসেম্বর ১০, ২০২২ ১৪:৩৫চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো যদি চীনা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে পড়বে এবং বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।