-
কাশ্মিরে গণভোটের দাবিকে সমর্থন করলেন শঙ্করাচার্য অধোক্ষানন্দ দেবতীর্থ
আগস্ট ২৯, ২০১৬ ১১:৫৬জাতিসঙ্ঘের নজরদারিতে ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত দুই কাশ্মিরেই গণভোট নেয়ার দাবি জানিয়েছে ভারতের গোবর্ধনপীঠের শঙ্করাচার্য অধোক্ষানন্দ দেবতীর্থ। এতে স্থায়ী শান্তি আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। প্রস্তাবিত গণভোট জাতিসঙ্ঘের নিরাপত্তাবাহিনীর সুরক্ষার মাধ্যমে করা উচিত বলেও মন্তব্য করেন।
-
৪ সেপ্টেম্বর রাজনাথের নেতৃত্বে কাশ্মিরে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দল
আগস্ট ২৯, ২০১৬ ১১:১১ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে আগামী ৪ সেপ্টেম্বর শ্রীনগরে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দল। তারা সেখানে কাশ্মির পরিস্থিতি নিয়ে সম্মিলিতভাবে চিন্তাভাবনা করবে। গতকাল (রোববার) রাজনাথ সিং কাশ্মির উপত্যকার নিরাপত্তা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখেন।
-
কাশ্মিরে যারই মৃত্যু হোক তা দেশের ক্ষতি: ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি
আগস্ট ২৮, ২০১৬ ১৩:৩৩ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অল ইন্ডিয়া রেডিও’তে জাতির উদ্দেশ্যে দেয়া ‘মন কি বাত’ বা মনের কথা অনুষ্ঠানে কাশ্মিরের চলমান পরিস্থিতির উল্লেখ করে বলেছেন, ‘কাশ্মিরে তরুণ অথবা নিরাপত্তাকর্মী যেই প্রাণ হারাক সেই ক্ষতি আমাদের, তা দেশের ক্ষতি।’
-
বেঙ্গালুরুতে রবিশংকরের সঙ্গে মুজাফফর ওয়ানির সাক্ষাৎ, মিশ্র প্রতিক্রিয়া
আগস্ট ২৮, ২০১৬ ১১:২৪কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির বাবা মুজাফফর ওয়ানি ভারতের ‘আধ্যাত্মিক গুরু’ ও ‘আর্ট অব লিভিং’-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশংকরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেঙ্গালুরুর আশ্রমে সাক্ষাতের ওই ছবি গতকাল (শনিবার) নিজেই টুইটারে শেয়ার করেছেন রবিশংকর।
-
কাশ্মিরে মোদিই একমাত্র শান্তি আনতে পারেন: মেহবুবা মুফতি
আগস্ট ২৭, ২০১৬ ১৩:৪২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আজ বলেছেন, ‘কেবলমাত্র নরেন্দ্র মোদিই কাশ্মিরে পরিবর্তন আনতে পারেন।’ আজ (শনিবার) কাশ্মির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে মেহেবুবা সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদিই চাইলে কাশ্মিরে খুন খারাবি বন্ধ হয়ে যাবে। তার পাশে ভারতের সমস্ত রাজনৈতিক দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। সকলেই চাইছেন কাশ্মিরে শান্তি বহাল হোক।’
-
নয়াদিল্লিতে মেহবুবা, কাশ্মির পরিস্থিতি জানাবেন মোদিকে
আগস্ট ২৭, ২০১৬ ১২:৫৩ভারত নিয়ন্ত্রিত কাশ্মির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ আলোচনা করতে শ্রীনগর থেকে নয়াদিল্লিতে উড়ে এসেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আজ (শনিবার) তিনি রাজ্যের চলমান অশান্ত পরিস্থিতি সম্পর্কে জানানোসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন। গত বছর দেওয়ালির সময় প্রধানমন্ত্রী ৮০ হাজার কোটি টাকার প্যাকেজ দেয়ার ঘোষণা করেছিলেন, যদিও বিভিন্ন অসুবিধার জন্য তা বরাদ্দ হয়নি। মেহবুবা সেই প্রসঙ্গও তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।
-
কাশ্মিরে গেরিলাদের গুলিতে ১ পুলিশ নিহত, মৃতের সংখ্যা বেড়ে ৭০
আগস্ট ২৭, ২০১৬ ০৫:২৮কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতির মধ্যে আজ খুরশিদ আহমদ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলওয়ামা জেলার কয়েল এলাকায় আজ (শনিবার) ভোর ৩ টা নাগাদ গেরিলারা তাকে গুলি করে হত্যা করে। তিনি আজ বাসা থেকে কাজে যোগ দিতে যাওয়ার জন্য বের হলে তাকে লক্ষ্য করে গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ কর
-
রাজনাথ-মেহবুবা বৈঠক: শান্তিপূর্ণ উপায়ে কাশ্মির সমস্যা সমাধানে গুরুত্বারোপ
আগস্ট ২৫, ২০১৬ ১৩:০২জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘পাথর ছুঁড়ে এবং সেনাবাহিনীর ক্যাম্পে হামলা করে কোনো সমস্যার সমাধান হবে না। আমি সংলাপের মাধ্যমে কাশ্মির সমস্যা সমাধানের পক্ষপাতি।’
-
কাশ্মির সমস্যা সমাধানে ভারতীয় সংবিধানের আওতায় আলোচনার প্রশ্নই নেই: গিলানি
আগস্ট ২৫, ২০১৬ ০৭:১৯কাশ্মিরে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি ভারতীয় সংবিধানের আওতায় সংলাপকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। বুধবার ফোনের মাধ্যমে তিনি দক্ষিণ কাশ্মিরের এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। গিলানি বলেন, ‘ভারতীয় সংবিধান আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়, এজন্য তার ভিত্তিতে আলোচনার কোনো প্রশ্নই নেই।’
-
ছররা গুলিতে আরেকজন নিহত, কাশ্মিরে গেলেন রাজনাথ সিং
আগস্ট ২৪, ২০১৬ ১৪:৪৯চলমান সহিংসতার মধ্যে আজ দুই দিনের সফরে কাশ্মির গেলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে কাশ্মিরের মানুষজনের সঙ্গে কথাবার্তা বলার কর্মসূচি গ্রহণ করেছেন।