-
ওমর আবদুল্লাহ'র মুক্তির বিষয়ে জম্মু-কাশ্মির প্রশাসনকে সুপ্রিম কোর্টের নোটিশ
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১৩:১৫সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ'র মুক্তির বিষয়ে তাঁর বোনের আবেদনের পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে। একইসঙ্গে জননিরাপত্তা আইনের (পিএসএ) আওতায় ওমর আবদুল্লাহকে বন্দি রাখার বিষয়টি আদৌ বৈধ কিনা তা নিয়েও তদন্ত করবে শীর্ষ আদালত।
-
'আজাদ কাশ্মিরের' মর্যাদা পরিবর্তনের কোনও পরিকল্পনা পাকিস্তানের নেই'
জানুয়ারি ৩১, ২০২০ ১৩:১২পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের মর্যাদা পরিবর্তন করে দেশটির সঙ্গে একত্রীভূত করা হবে বলে কোনও কোনও প্রচার মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে ইসলামাবাদ তা নাকচ করে দিয়েছে।
-
কাশ্মীরের রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানাল আমেরিকা
জানুয়ারি ২৫, ২০২০ ১৭:৪৮মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস জম্মু-কাশ্মীরে আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার) ওয়াশিংটনে অ্যালিস ওয়েলস এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
কাশ্মীর ইস্যুতে সব ধরনের সামরিক সমর্থন দেবে পাকিস্তান: সেনাপ্রধান
জানুয়ারি ২১, ২০২০ ২২:১৪পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীর ইস্যুতে আযাদ কাশ্মীরকে পাকিস্তানি সেনারা সব ধরনের সামরিক সমর্থন দেবে।।
-
কাশ্মীরে দু’দিনে ৯ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি
জানুয়ারি ১৭, ২০২০ ১৬:০৫জম্মু-কাশ্মীরে দুই দিনে ৯ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ৫ নেতাকে মুক্তি দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) আরও ৪ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।
-
পাকিস্তানে ভয়াবহ তুষারপাত: মৃতের সংখ্যা বেড়ে ১০৪
জানুয়ারি ১৬, ২০২০ ১৪:২৬পাকিস্তানে প্রচণ্ড তুষারপাতে গত কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে ১০৪-এ দাঁড়িয়েছে। ভয়াবহ তুষারপাতে আহত হয়েছে অন্তত ৯৬ জন।
-
চীনের উদ্যোগ: কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে তৃতীয়বারের মতো আলোচনা
জানুয়ারি ১৬, ২০২০ ১৩:১৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল (বুধবার) তৃতীয়বারের মতো আলোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত ৫ আগস্ট স্বায়ত্বশাসন বাতিল করে জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে নেয় নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এরপর থেকে সেখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে।
-
কাশ্মীর ইস্যুতে আবারও সরব মাহাথির; পাম ওয়েল বর্জনে অবস্থান পরিবর্তন নয়
জানুয়ারি ১৫, ২০২০ ১১:৫০মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, কাশ্মীরের মজলুম জনগণের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত থাকবে। মালয়েশিয়ার পাম ওয়েল বর্জনের ভারতীয় পদক্ষেপ কুয়ালালামপুরকে তার অবস্থান থেকে সরাতে পারবে না বলে তিনি জানান।
-
পাক-ভারত সীমান্তে প্রচণ্ড গোলাগুলি; ৬ সেনা নিহত
ডিসেম্বর ২৬, ২০১৯ ১৫:১৫সীমান্ত রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রচণ্ড গোলাগুলিতে দু পক্ষের অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। এই নিয়ন্ত্রণ রেখা কাশ্মীরকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত করেছে।
-
কাশ্মীরে ‘ভারতীয় বর্বরতা’র বিরুদ্ধে পাকিস্তানে গণবিক্ষোভ
ডিসেম্বর ২৩, ২০১৯ ১২:৪৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘ব্যাপক বর্বরতার’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) বিক্ষোভকারীরা রাজধানীর রাস্তায় নেমে আসেন এবং তারা ভারতীয় বাহিনীর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানান।