-
আফগানিস্তানে আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৩:৩৮জাতিসংঘের মহাসচিব অন্থেনিও গুতেরেস আফগানিস্তানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ক্ষমতার শূন্যতা ব্যবহারে সন্ত্রাসীরা খুবই দক্ষ। তিনি আরো বলেছেন, আফগানিস্তান ছাড়াও আফ্রিকার কোনো কোনো দেশে সন্ত্রাসবাদের বিস্তার থেকে বোঝা যায় তারা ক্ষমতার শূন্যতার অপব্যবহার এবং দুর্বল বা নড়বড়ে সরকারকে উৎখাতে খুবই দক্ষ।
-
‘শেখ জাররাহ শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন'
ফেব্রুয়ারি ২১, ২০২২ ০৯:৫৮অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের জন্য যে ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে ইসরাইলের পক্ষ থেকে নেয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান বাড়াতে প্রস্তুত ইরান
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১১:০৩জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার দেশ বিভিন্ন উপায়ে আরো বেশি অবদান রাখতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ কমিটির বৈঠকের আগে ইরানি রাষ্ট্রদূত গতকাল (মঙ্গলবার) এই মন্তব্য করেন।
-
অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা আরোপ কার্যকর কোনো পন্থা নয়: জাতিসংঘের উপ মহাসচিব
ফেব্রুয়ারি ১২, ২০২২ ১৭:৩২জাতিসংঘ যখন বিভিন্ন দেশকে শাস্তি দেয়ার জন্য নিষেধাজ্ঞা নামক অস্ত্র ব্যবহার করে আসছে তখন এ সংস্থার উপ মহাসচিব এ কথা স্বীকার করেছেন যে অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা আরোপ আসলে কার্যকর কোনো পন্থা নয়। রোজম্যারি দি কারলো বলেছেন, রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের অংশ হিসেবে নিষেধাজ্ঞার অপশন রাখা উচিত যাতে সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়।
-
‘অর্থ চুরি’ আমেরিকার সর্বনিম্ন নৈতিক অবক্ষয়ের প্রমাণ: তালেবান
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০৭:২০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের সম্পদ জব্দ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ‘চুরি’ এবং ‘নৈতিক অবক্ষয়’ বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। জাতিসংঘে তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সুহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেয়ার আহ্বান জানিয়েছেন।
-
ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে ফের সক্রিয় হচ্ছে আইএস জঙ্গিরা
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৫:৪৬সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের সহকারী ভ্লাদিমির ব্রুনকোভ সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে আবারো উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় এখনো অন্তত ছয় থেকে দশ হাজার সন্ত্রাসী অবস্থান করছে যারা কিনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি।
-
গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়-স্বরাষ্ট্রমন্ত্রী,বিএনপি'র নিন্দা
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৬:০৩গুমের ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয়-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন, গুমের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত নয় তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত? কে বা কারা একের পর এক মানুষ গুম-খুন করছে।’
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসার আহ্বান
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৭:১৪উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে আমেরিকা। জাতিসংঘের মার্কিন মিশনের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
-
রাশিয়া অবশ্যই সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে: নেবেনজিয়া
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৬:৫৬রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না সেইসঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
গণহত্যা বন্ধ করতে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাল ইরান
জানুয়ারি ৩১, ২০২২ ০৫:৩৭দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে রোববার এক ভিডিও কলে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।