• জাতিসংঘে ইরানের ভোটাধিকার স্থগিত; যা বলছে তেহরান

    জাতিসংঘে ইরানের ভোটাধিকার স্থগিত; যা বলছে তেহরান

    জানুয়ারি ১৩, ২০২২ ০৪:১২

    জাতিসংঘে ইরানের নির্ধারিত অর্থ বকেয়া পড়ার কারণ ব্যাখ্যা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, “দুঃখজনকভাবে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে পরপর দুই বছর জাতিসংঘের ইরানের প্রদেয় অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি।” জাতিসংঘে ইরানসহ আট দেশের ভোটাধিকার স্থগিত হয়ে গেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের এই মুখপাত্র এ বক্তব্য দিলেন।

  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

    হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করলো উত্তর কোরিয়া

    জানুয়ারি ১২, ২০২২ ০৭:৩৩

    গতকাল (মঙ্গলবার) উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি প্রত্যেক সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

  • সোলাইমানির হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণের আবেদন

    সোলাইমানির হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণের আবেদন

    জানুয়ারি ০২, ২০২২ ০৩:৫৮

    ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে আবেদন জানিয়েছে ইরান। ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে শনিবার জাতিসংঘের কাছে এক চিঠি পাঠিয়ে ওই আবেদন জানানো হয়।

  • ‘ন্যায়বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর’

    ‘ন্যায়বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর’

    জানুয়ারি ০১, ২০২২ ০৭:৩৪

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

  • গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক: তীব্র নিন্দা জানাল ইরান

    গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক: তীব্র নিন্দা জানাল ইরান

    ডিসেম্বর ৩০, ২০২১ ০৩:৫১

    অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক আয়োজনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেলআবিবের ওই আগ্রাসী পদক্ষেপকে ‘চরম উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন।

  • ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশরাজের গাত্রদাহের কারণ বোধগম্য: ইরান

    ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশরাজের গাত্রদাহের কারণ বোধগম্য: ইরান

    ডিসেম্বর ২৬, ২০২১ ০৪:৩৩

    ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাবে ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনি বলেছেন, ইরানের শক্তিমত্তায় ব্রিটিশ শাসকের গায়ে যে কারণে জ্বালা ধরেছে তা সহজে বোধগম্য।

  • বাংলাদেশে 'গুম'-এর সংস্কৃতি এখনই থামাতে বলেছে জাতিসংঘ

    বাংলাদেশে 'গুম'-এর সংস্কৃতি এখনই থামাতে বলেছে জাতিসংঘ

    ডিসেম্বর ২৫, ২০২১ ১৩:০২

    বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে 'গুম'-এর যে সংস্কৃতি চালু হয়েছে তা এখনই থামাতে বলেছে জাতিসংঘ। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে গুরুতর ওই অপরাধ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে বলেছে গুমবিষয়ক জাতিসংঘ কমিটি।

  • জাতিসংঘে কারা ইসরাইলের পক্ষে ভোট দিল?

    জাতিসংঘে কারা ইসরাইলের পক্ষে ভোট দিল?

    ডিসেম্বর ২৫, ২০২১ ০৯:২৩

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে সীমাহীন যুদ্ধাপরাধ চালিয়েছে তা তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি'র উদ্যোগের প্রতি ১২৫টি দেশ সমর্থন দিয়েছে। চলতি বছরের মে মাসে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ১১ দিন ধরে আগ্রাসন চালায় এবং তাতে ভয়াবহ রকমের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।

  • 'ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সহযোগিতা খুবই কম'

    'ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সহযোগিতা খুবই কম'

    ডিসেম্বর ২১, ২০২১ ০৪:২৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষে আর কোনো আফগান শরণার্থীকে আশ্রয় দেয়া সম্ভব নয়; কাজেই বিশ্ব সমাজের উচিত আফগান জনগণের জীবন ও জীবিকার প্রতি বিশেষভাবে মনযোগী হওয়া।

  • জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ; তালেবানের প্রতিবাদ

    জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত নিয়োগ; তালেবানের প্রতিবাদ

    ডিসেম্বর ১৮, ২০২১ ০৫:৪৬

    জাতিসংঘে আফগানিস্তানের নয়া স্থায়ী প্রতিনিধি নিয়োগের প্রতিবাদ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী আফগান সরকারের পদস্থ কর্মকর্তা সুহাইল শাহিন বলেছেন, এই নিয়োগের মাধ্যমে জাতিসংঘের নিরপেক্ষতা মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে।