• পরমাণু স্থাপনার হার্ড ডিস্ক হারিয়ে যাওয়ার অভিযোগ; যা বলল ইরান

    পরমাণু স্থাপনার হার্ড ডিস্ক হারিয়ে যাওয়ার অভিযোগ; যা বলল ইরান

    ডিসেম্বর ১৮, ২০২১ ০৪:৫২

    ইরানের একটি পরমাণু স্থাপনায় আইএইএ’র স্থাপিত একটি ক্যামেরার হার্ড ডিস্ক হারিয়ে গেছে বলে যে অভিযোগ এই আন্তর্জাতিক সংস্থা করেছে তার জবাব দিয়েছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি শুক্রবার অভিযোগ করেছিলেন, ইরানের ‘কারাজ’ পরমাণু স্থাপনার একটি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত ছবি পাওয়া যাচ্ছে না।

  • ইরানকে হুমকি দিলে ফল উল্টো হয়: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান

    ইরানকে হুমকি দিলে ফল উল্টো হয়: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান

    ডিসেম্বর ১৬, ২০২১ ১১:০২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনাসহ অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। আব্দুল্লাহিয়ান এ সময় বলেছেন, ইরানের পরমাণু আলোচক দল প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং তারা আন্তরিকতার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে।

  • ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন জাতিসংঘ মহাসচিব

    ডিসেম্বর ১৪, ২০২১ ১৩:৩৪

    জাতিসংঘ মহাসচিব অ্যান্থ্যেনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ১২তম প্রতিবেদন তুলে ধরে ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরান বিরোধী মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যাতে তেহরান অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পেতে পারে।

  • ওআইসি’র শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার

    ওআইসি’র শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার

    ডিসেম্বর ১৪, ২০২১ ০৭:০৫

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।

  • করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

    করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

    ডিসেম্বর ০৮, ২০২১ ১৫:৩০

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা এই খবর দিয়েছেন। তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন।

  • রাষ্ট্রদূতেরা জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে পারবে না: আফগানিস্তান ও মিয়ানমারের প্রতিক্রিয়া

    রাষ্ট্রদূতেরা জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে পারবে না: আফগানিস্তান ও মিয়ানমারের প্রতিক্রিয়া

    ডিসেম্বর ০৩, ২০২১ ১২:৪৫

    আফগানিস্তান ও মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতেরা আপাতত জাতিসংঘে প্রতিনিধিত্ব করতে পারছেন না। এই দুই দেশের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন এমন সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসেছিল জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি। সেই বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের ন্যায়সঙ্গত অধিকার: তালেবান

    জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের ন্যায়সঙ্গত অধিকার: তালেবান

    ডিসেম্বর ০৩, ২০২১ ০৫:৩৭

    আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার ঘোষণা করেছে, জাতিসংঘের সদস্যপদ আফগান জনগণের বৈধ অধিকার এবং তা কাবুলকে দিতে হবে। জাতিসংঘের এ সংক্রান্ত কমিটি বুধবার আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি সুহাইল শাহিনকে মেনে নেয়ার সিদ্ধান্ত স্থগিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তালেবান সরকারের উপ মুখপাত্র আনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান।

  • সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে

    সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে

    ডিসেম্বর ০২, ২০২১ ১৪:৩৪

    সিরিয়ার গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলের সমস্ত সেনাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ দাবি জানিয়েছে। পরিষদে এ দাবির পক্ষে গতকাল (বুধবার) একটি প্রস্তাব পাস করা হয়।

  • জাতিসংঘে তালেবানের স্থায়ী প্রতিনিধি গ্রহণের সিদ্ধান্ত স্থগিত

    জাতিসংঘে তালেবানের স্থায়ী প্রতিনিধি গ্রহণের সিদ্ধান্ত স্থগিত

    ডিসেম্বর ০২, ২০২১ ০৭:৫৭

    তালেবানের বিশেষ প্রতিনিধিকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত রেখেছে এ সংক্রান্ত কমিটি। জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিকে গ্রহণ করার দায়িত্বে রয়েছে রাশিয়া, চীন ও আমেরিকাকে নিয়ে গঠিত একটি কমিটি।

  • স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

    স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

    নভেম্বর ২৪, ২০২১ ২২:২২

    স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) অনুমোদিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ ঐতিহাসিক সিদ্ধান্ত হয়।