• বাংলাদেশে ডেঙ্গুতে মারা গেলেন ইতালি প্রবাসী নারীসহ আরও ৩ জন

    বাংলাদেশে ডেঙ্গুতে মারা গেলেন ইতালি প্রবাসী নারীসহ আরও ৩ জন

    আগস্ট ০৬, ২০১৯ ১১:৫৮

    স্বামী-সন্তান নিয়ে বাংলাদেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। হাফসা লিপি (৩৪) নামের ওই নারী চার দিন ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

  • অন্তঃসত্ত্বা নারীসহ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু: রক্ত সরবরাহে সংকট

    অন্তঃসত্ত্বা নারীসহ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু: রক্ত সরবরাহে সংকট

    আগস্ট ০৫, ২০১৯ ১৭:৪২

    বাংলাদেশে আতঙ্ক সৃষ্টিকারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজধানী ঢাকাসহ বাইরের জেলাগুলোতেও সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো ক্রমবর্ধমান ডেঙ্গুরোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। সারাদেশে আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬৫ জন। দেখা দিচ্ছে রক্ত সরবরাহের সংকট।

  • ডেঙ্গু মশা বাঘ-সিংহের চেয়েও ভয়াবহ, জিহাদ করতে হবে: মেয়র আতিক

    ডেঙ্গু মশা বাঘ-সিংহের চেয়েও ভয়াবহ, জিহাদ করতে হবে: মেয়র আতিক

    আগস্ট ০৪, ২০১৯ ২৩:৫৪

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডেঙ্গু মশা বাঘ বা সিংহের চেয়েও ভয়াবহ। এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যেসব জায়গায় এডিস মশা জন্ম নেয় ও বংশবিস্তার করে যেমন টায়ারের ভাঁজে, ডাবের খোসায়, আইসক্রিমের কৌটায়- এসব কিছুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।’

  • ফটোসেশন করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়: বিএনপি নেতা ফারুক

    ফটোসেশন করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়: বিএনপি নেতা ফারুক

    আগস্ট ০৪, ২০১৯ ১৬:৫৬

    ডেঙ্গু দমন অভিযানের নামে মন্ত্রী-মেয়ররা ফটোসেশন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলা এবং বানভাসি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পত্রপত্রিকায় দুই মেয়র আর তথ্যমন্ত্রীর হাস্যকর ছবি প্রকাশিত হয়েছে। ফিল্মি স্টাইলে ফটোসেশনের জন্যই ডেঙ্গু দমন অভিযান চালানো হয়েছে। এভাবে কখনো ঢাকা শহর থেকে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

  • ডেঙ্গু নিয়ন্ত্রণে লোক দেখানো কাজ করবেন না: ওবায়দুল কাদের

    ডেঙ্গু নিয়ন্ত্রণে লোক দেখানো কাজ করবেন না: ওবায়দুল কাদের

    আগস্ট ০৪, ২০১৯ ১৬:৩৭

    ডেঙ্গু নিয়ন্ত্রণে লোক দেখানো কাজ না করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের উদ্দেশে তিনি বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান সফল করতে হবে। সত্যিকার অর্থে সফল হতে হবে। মাইক লাগিয়ে প্রোগ্রাম করে একটা পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠান করে আমাদের দায়িত্ব শেষ করে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে না।

  • রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগ: স্বাস্থ্যমন্ত্রীর দাবি পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে

    রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগ: স্বাস্থ্যমন্ত্রীর দাবি পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে

    আগস্ট ০৩, ২০১৯ ১৯:২২

    বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর সেবায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন রাজধানীর সরকারি হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা।

  • বিএনপির মুখে ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার কথা মানায় না: কাদের

    বিএনপির মুখে ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার কথা মানায় না: কাদের

    আগস্ট ০৩, ২০১৯ ১৮:০২

    বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে বিএনপির যে সংকটে পড়েছে তা থেকে উদ্ধারের জন্যই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

  • ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের

    ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের

    আগস্ট ০২, ২০১৯ ১৭:১৩

    বাংলাদেশে এডিস মশা নির্মূল এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • বাংলাদেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু, ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭১ জন

    বাংলাদেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু, ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭১ জন

    আগস্ট ০২, ২০১৯ ০০:০৩

    সর্বশেষ নেত্রকোণায় আট জনের শরীরে ডেঙ্গুর ভাইরাস শনাক্তের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে ডাইরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

  • ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি

    ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি

    জুলাই ৩১, ২০১৯ ১৯:২৭

    এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়র ব্যর্থ হয়েছেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করার আহবানও জানান তিনি।