-
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১৭:৪৮ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মন্তেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। তার মতামতকে উপেক্ষা করে মন্তেশ্বরে ব্লক সভাপতি করাকে কেন্দ্র করে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
-
বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয় : মমতা বন্দ্যোপাধ্যায়
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১৬:০০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন, বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়। তিনি আজ (রোববার) তৃণমূলের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৫:৫১ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আজ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। আজ (সোমবার) বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তাপস রায় একযোগে ওই নিন্দাপ্রস্তাব আনেন বিধানসভায়। ১৮৯-৬৪ ভোটে ওই প্রস্তাব পাশ হয়েছে।
-
পুলিশি অত্যাচারের অভিযোগে দিল্লিতে সোচ্চার রবিশঙ্কর, পাল্টা জবাব কুণালের
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৩:৫৬ভারতের পশ্চিমবঙ্গে গতকাল বিজেপির নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের অভিযোগে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
-
'অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গে কোনও ইডি-সিবিআই দফতর থাকবে না'
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৬:৪৭ভারতের পশ্চিমবঙ্গে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মাদ সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে পশ্চিমবঙ্গে কোনও ‘ইডি’-‘সিবিআই’ দফতর থাকবে না।
-
কয়লা পাচার দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, মন্তব্য অধীরের
সেপ্টেম্বর ০২, ২০২২ ১৪:৩২কয়লা পাচার দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’ দফতরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে জিজ্ঞাসাবাদ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
-
শঙ্কর রায়ের আমলে সিগারেটের প্যাকেটে লিখে চাকরি দেওয়া হতো : বিমান বসু
সেপ্টেম্বর ০২, ২০২২ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের সিনিয়র নেতা ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ‘১৯৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সিগারেটের প্যাকেটে লিখে পাঠিয়ে দেওয়া হতো রাইটার্স বিল্ডিংয়ে। আর তাদের সবাইকে চাকরিতে ঢোকাতে হতো।’ তিনি আজ (শুক্রবার) কোলকাতায় এসএফআইয়ের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে ছেড়ে দেওয়ায় তৃণমূল নেত্রী চন্দ্রিমার ক্ষোভ
আগস্ট ৩০, ২০২২ ১৭:০১ভারতের গুজরাটে বিলিকিস বানুর উপরে ২০০২ সালে যারা পাশবিক অত্যাচার চালিয়েছিল, তার শিশুকন্যাকে ও পরিবারের লোকজনকে যারা হত্যা করেছিল সেই অপরাধীদের জেল থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
-
অভিষেককে সমন পাঠাল ‘ইডি’, ‘প্রতিহিংসার রাজনীতি’ বলল তৃণমূল
আগস্ট ৩০, ২০২২ ১৫:৩৮তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূলের পক্ষ থেকে ওই ঘটনাকে ‘বিজেপি’র প্রতিহিংসার রাজনীতি’ বলে মন্তব্য করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আগামী (শুক্রবার) সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লির ‘ইডি’ কর্মকর্তারা তাকে কোলকাতার সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদ করবেন।
-
দিল্লি থেকে বিজেপিকে হটানোই আমাদের ‘শেষ লড়াই’
আগস্ট ২৯, ২০২২ ১৩:০৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে হটানো তাদের ‘শেষ লড়াই’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।