-
খাশোগি নিখোঁজের তদন্তে সহযোগিতা করছে না সৌদি আরব: তুরস্ক
অক্টোবর ১৪, ২০১৮ ০৭:১৬সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হয়ে যাওয়ার তদন্তে রিয়াদ আঙ্কারাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে খাশোগি নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
-
অনৈতিক রাজতান্ত্রিক সৌদি সরকারই খাশোগির হত্যাকারী: বিশ্লেষক
অক্টোবর ১৩, ২০১৮ ১৪:১৪তুরস্কের ভূখণ্ডে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা রাজতান্ত্রিক সৌদি সরকারের অনৈতিক নীতির বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছেন প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার রবার্ট ইনলাকেশ।
-
মার্কিন পাদ্রি ব্রানসনকে মুক্তি দিয়েছে তুরস্ক
অক্টোবর ১৩, ২০১৮ ১৩:০৫তুরস্কের একটি আদালত মার্কিন খ্রিস্টান পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দিয়েছে এবং এরইমধ্যে তিনি তুরস্ক থেকে মার্কিন সামরিক বিমানে করে জার্মানিতে চলে গেছেন। ব্রানসনকে আটকের পর তুরস্ক ও আমেরিকার মধ্যে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
-
খাশোগি হত্যা: তুরস্কে পৌঁছেছে সৌদি তদন্ত দল
অক্টোবর ১২, ২০১৮ ১৫:৩৫সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করার জন্য রিয়াদ থেকে একটি প্রতিনিধিদল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।
-
সহযোগিতার ক্ষেত্রে ইরান ও তুরস্ক একে অপরের বিশ্বস্ত বন্ধু
অক্টোবর ১২, ২০১৮ ১২:৪৮ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রহমানি ফাজলিপুর এবং তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সাইলু নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
-
তুর্কি কর্মকর্তাদের কাছে খাশোগি হত্যার প্রমাণ আছে: রিপোর্ট
অক্টোবর ১২, ২০১৮ ১১:১৮সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি সরকার যে হত্যা করেছে তার প্রমাণ রয়েছে তুরস্কের কর্মকর্তাদের কাছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে একথা বলেছে।
-
সীমান্ত নিরাপত্তা জোরদারে পরস্পরকে সহযোগিতা দিচ্ছে ইরান ও তুরস্ক
অক্টোবর ১১, ২০১৮ ১৩:৫৭ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, তুরস্কের সঙ্গে সহযোগিতা সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুইলু'র আমন্ত্রণে তুরস্কে পৌঁছে তিনি আজ (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।
-
খাশোগির ভাগ্যে কি ঘটেছে তা উদঘাটনে ট্রাম্প দম্পত্তির সহায়তা চাইল হবু স্ত্রী
অক্টোবর ১০, ২০১৮ ১৭:৪৮সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির ভাগ্যে কি ঘটেছে তা বের করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তার হবু স্ত্রী।
-
তুরস্কে সৌদি সাংবাদিকের সম্ভাব্য মৃত্যুর ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
অক্টোবর ১০, ২০১৮ ১৫:৫২জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ তুরস্কে সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগের সম্ভাব্য নিহত হওয়ার খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টির ওপর নজর রাখছে।
-
'খাশোগিকে টুকরো টুকরো করা হয়, সময় লাগে ২ ঘণ্টা'
অক্টোবর ১০, ২০১৮ ১৫:৪৮সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে দেশটির শীর্ষ নেতাদের নির্দেশে হত্যা করা হয়েছে। তুরস্কের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে। পত্রিকাটি লিখেছে, সৌদি আরব থেকে তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে ১৫ জনের একটি ঘাতক টিম ওই হত্যা মিশনে অংশ নেয়।