-
তুরস্কের নাইটক্লাবে হামলা: অন্তত ৩৯ নিহত, আহত ৬৯
জানুয়ারি ০১, ২০১৭ ০৫:০৮তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আজ(রোববার) খুব ভোরে চালানো সশস্ত্র হামলায় অন্তত ৩৯ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছে বলে নগর প্রশাসক জানিয়েছেন। হামলার পর বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাকে ধরার চেষ্টা চলছে।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনা উসকে দেয়ায় আমেরিকার সমালোচনা করল তুরস্ক
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৮:০৪তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রাশিয়ার সঙ্গে উত্তেজনা উসকে দেয়ার জন্য পরোক্ষভাবে আমেরিকার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শীতল যুদ্ধের সময়কার শত্রুতা ফিরে এলে তাতে কারোরই স্বার্থ রক্ষা হবে না।
-
'তুর্কি বিমানে করে ইয়েমেন গেছে দায়েশ সন্ত্রাসীরা'
ডিসেম্বর ৩০, ২০১৬ ২৩:০৬তুরস্কের একটি বিমানে করে সিরিয়া থেকে ১৫০ জন তাকফিরি দায়েশ সন্ত্রাসীকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে।
-
আরও ক্ষমতাধর হচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এর্দোগান
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৫:০৪তুরস্কে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনসহ একাধিক সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে দেশটির সংবিধান বিষয়ক সংসদীয় কমিটি। আজ (শুক্রবার) দীর্ঘ আলোচনার পর ওই কমিটিতে বিলটি পাস হয়।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ বলল ইরান
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সিরিয়ার যুদ্ধবিরতিকে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেছেন। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।
-
‘সিরিয়ায় রাশিয়ার সঙ্গে যৌথ কোনো অভিযান তুরস্ক চালাচ্ছে না’
ডিসেম্বর ২৯, ২০১৬ ১৪:২৭তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে রাশিয়ার সঙ্গে যৌথ কোনো সামরিক অভিযানে জড়িত নয়।
-
দুঃসময়ে তেহরান-আঙ্কারা একে অপরের পাশে ছিল, থাকবে : ইরানি রাষ্ট্রদূত
ডিসেম্বর ২৮, ২০১৬ ১০:৫৬তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, দুঃসময়ে তেহরান-আঙ্কারা সবসময়ই একে অপরের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
-
সিরিয়া সীমান্তে আরো ট্যাংক পাঠিয়েছে তুরস্ক
ডিসেম্বর ২৬, ২০১৬ ০৩:৪৫সিরিয়া সীমান্তে আরো ট্যাংক ও গোলন্দাজ ইউনিট পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার আল-বাব শহরে তুর্কি সেনারা যখন উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হিমশিম খাচ্ছে তখন এসব সমরাস্ত্র পাঠানো হলো।
-
আসাদ, ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সমঝোতা হয়েছে: পুতিন
ডিসেম্বর ২৪, ২০১৬ ০৪:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৈঠকে বসতে সম্মত হয়েছেন। শুক্রবার চলতি ইংরেজি বছরে নিজের শেষ সংবাদ সম্মেলনে পুতিন একথা জানিয়ে বলেন, চতুর্পক্ষীয় এ বৈঠক জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাজাকিস্তানের রাজধানী আস্তানা’য় অনুষ্ঠিত হবে।
-
তুর্কি বিমান হামলা জোরদার: সিরিয়ার ৮৮ বেসামরিক নাগরিক নিহত
ডিসেম্বর ২৩, ২০১৬ ১৪:৩৪তুরস্কের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় অন্তত ৮৮ জন বেসামরিক নাগরিক মারা গেছে। তুরস্কের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে, তুর্কি সরকার সিরিয়ার ভেতরে বিমান অভিযান জোরদার করেছে। তুরস্ক দাবি করে আসছে- সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছে।