-
‘তুরস্কের হবু প্রধানমন্ত্রী এরদোগানকে আরো ক্ষমতাধর করবেন’
মে ২২, ২০১৬ ১৭:১০তুরস্কের নতুন মনোনীত-প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদগানকে আরো বেশি ক্ষমতাধর করে তুলবেন। এরইমধ্যে তিনি এরদোগানের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দেয়ার পরিকল্পনা নিয়েছেন। এর অংশ হিসেবে তুরস্কের শাসন ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্টের নির্বাহী শাসন চালু করার কথা বলেছেন তিনি।
-
তুরস্কে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিল একেপি
মে ১৯, ২০১৬ ১৪:৫২তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি আনুষ্ঠানিকভাবে পরিবহণমন্ত্রী বিনালি ইলদিরিমকে দলের প্রধান হিসেবে মনোনীত করেছে। মনোনয়ন চূড়ান্ত হলে তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী পদে আসীন হবেন। সংসদে দলটির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
-
গোপন বিচারের খবর ফাঁস: তুর্কি নারী সাংবাদিকের জেল
মে ১৯, ২০১৬ ০৮:৫৭মামলার গোপনীয়তা ফাঁস করায় তুরস্কের একটি আদালত দেশটির একজন নারী সাংবাদিককে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে। এছাড়া, ওই সাংবাদিকের মাতৃত্বের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
-
তুর্কি বিমান হামলায় ইরাকে ১০ জন নিহত
মে ১৮, ২০১৬ ১৫:০৫তুরস্কের বিমান হামলায় ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ১০ জন নিহত হয়েছে। তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে।
-
তেল পাচারের ব্যবসা করে পকেট ভারি করছে তুর্কি নেতৃত্ব: ল্যাভরভ
মে ১৭, ২০১৬ ০৪:১২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে তেল পাচারের ব্যবসা করে পকেট ভারি করছে তুর্কি নেতৃত্ব। তুরস্কের প্রতিবেশী দেশ ইরাক এবং সিরিয়া থেকে এ সব তেল পাচার করা হচ্ছে।
-
তুরস্কে চলমান সামরিক মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব
মে ১৭, ২০১৬ ০৩:৪০তুরস্কের আঙ্কারা এবং ইসমিরে চলমান বহুজাতিক বাহিনীর সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে সৌদি স্থল ও নৌবাহিনী । সৌদি সূত্র থেকে এ মহড়াকে এ জাতীয় অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে।
-
আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা তুর্কি রাজনীতিবিদের!
মে ১৬, ২০১৬ ০৭:২৫তুরস্কের রাজনীতিবিদ সামিল তাইয়্যার রাশিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউরোলিগের বাস্কেটবল খেলায় রাশিয়ার সিএসকেএ দল তুর্কি ফেনাবাসে দলকে পরাজিত করার পর টুইটার বার্তায় এ ইচ্ছার কথা ব্যক্ত করেন তুর্কি সংসদের সদস্য তাইয়্যার।
-
তুরস্ক এবং জর্জিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে আজারবাইজান
মে ১৬, ২০১৬ ০৫:২৯আজারবাইজন প্রজাতন্ত্র ঘোষণা করেছে, তুরস্ক এবং জর্জিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দেশটি। এ ঘোষণা প্রতিবেশি আর্মেনিয়ার সঙ্গে উত্তেজনা আরো উস্কে দিবে।
-
তুরস্কের শরণার্থী শিবিরে সিরিয়ার ৩০ শিশু ধর্ষিত
মে ১৩, ২০১৬ ১১:২৭তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ প্রদেশের একটি শরণার্থী শিবিরে অন্তত ৩০টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব শিশুর বয়স আট থেকে ১২ বছর।
-
তুরস্কে পিকেকের সঙ্গে সংঘর্ষ এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত
মে ১৩, ২০১৬ ০৯:৪০তুরস্কে পিকেকে গেরিলাদের সঙ্গে সংঘর্ষ এবং সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ তুর্কি সেনা নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী আজ (শুক্রবার) তথ্য জানিয়েছে।