• মোগাদিশু বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আশ-শাবাব

    মোগাদিশু বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে আশ-শাবাব

    ডিসেম্বর ৩১, ২০১৯ ১২:০৪

    সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গত শনিবার ভয়াবহ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আশ-শাবাব। শনিবার সকালের দিকে মোগাদিশুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা পয়েন্টে বিস্ফোরক ভর্তি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অন্তত ৯০ জন নিহত ও ১২৫ জন আহত হয়।

  • ‘লিবিয়ার গোলযোগ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তুরস্ক’

    ‘লিবিয়ার গোলযোগ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তুরস্ক’

    ডিসেম্বর ২৯, ২০১৯ ১৫:২৩

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় সহিংসতা দীর্ঘায়িত হলে উত্তর আফ্রিকার এ দেশটি মারাত্মক সংকটের মধ্যে পড়বে। তিনি বলেন, লিবিয়া যদি সিরিয়ার মতো হয়ে যায় তাহলে এই অঞ্চলের আরো দেশ এ ধরণের সংকটে পড়বে।

  • তুরস্কের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়া: এরদোগানের সহকারি

    তুরস্কের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়া: এরদোগানের সহকারি

    ডিসেম্বর ২৮, ২০১৯ ১৪:১১

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একজন সহকারী জানিয়েছেন, আংকারার কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।

  • লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক; শিগগিরই বিল পাস

    লিবিয়ায় সেনা মোতায়েন করবে তুরস্ক; শিগগিরই বিল পাস

    ডিসেম্বর ২৬, ২০১৯ ১৪:২৪

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় সেনা পাঠানোর জন্য তুর্কি সংসদে একটি বিল পাস করা হবে। তিনি বলেন, লিবিয়ার সরকার তুরস্ককে সেনা মোতায়েনের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

  • বিশ্বের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে: ড. রুহানি

    বিশ্বের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে: ড. রুহানি

    ডিসেম্বর ২৫, ২০১৯ ১৬:২৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে এবং ভারত, মালয়েশিয়া, তুরস্ক, চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে।

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে ইরান ও তুরস্ক

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে ইরান ও তুরস্ক

    ডিসেম্বর ২৫, ২০১৯ ১৫:১২

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বা আইসিটি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি তথ্য-প্রযুক্তি খাতে তেহরান-আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি তুরস্কের অবকাঠামো, যোগাযোগ ও পরিবহনমন্ত্রী ওমর ফাতিহ সায়ানের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে ইরানের আগ্রহের কথা তুলে ধরেন।

  • লিবিয়ায় হাফতার বাহিনীর জন্য ৭০০ ভাড়াটে সেনা পাঠাল আমিরাত

    লিবিয়ায় হাফতার বাহিনীর জন্য ৭০০ ভাড়াটে সেনা পাঠাল আমিরাত

    ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৪৬

    লিবিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা জেনারেল খালিফা হাফতারের সমর্থনে সাতশ' ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সাতশ' সেনাকে সুদান ও চাদ থেকে ভাড়া করা হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের অভিযানে সহযোগিতা করতে এসব সেনাকে পাঠানো হয়েছে। 

  •  সিরিয়া ও লিবিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে তুর্কি প্রতিনিধিদল রাশিয়ায়

    সিরিয়া ও লিবিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে তুর্কি প্রতিনিধিদল রাশিয়ায়

    ডিসেম্বর ২৪, ২০১৯ ১৪:৩১

    সিরিয়া এবং লিবিয়ার পরিস্থিতি নিয়ে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তুরস্কের একটি প্রতিনিধিদল মস্কো সফর গেছে। গতকাল (সোমবার) তুরস্কের এ প্রতিনিধিদল মস্কো পৌঁছায়।

  • খাশোগি হত্যাকাণ্ডের শাস্তি ঘোষণা; মুক্তি পেলেন প্রধান অভিযুক্ত কাহতানি

    খাশোগি হত্যাকাণ্ডের শাস্তি ঘোষণা; মুক্তি পেলেন প্রধান অভিযুক্ত কাহতানি

    ডিসেম্বর ২৩, ২০১৯ ১৪:৩৯

    তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদির একটি আদালত। এছাড়া তিনজনকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে যুবরাজের পরই যার নাম এসেছিল সেই সৌদ আল কাহতানিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের প্রধানকেও মুক্তি দেওয়া হয়েছে বলে খবর এসেছে।

  • তুরস্কের জাহাজ আটক করেছে লিবিয়ার হাফতার বাহিনী

    তুরস্কের জাহাজ আটক করেছে লিবিয়ার হাফতার বাহিনী

    ডিসেম্বর ২২, ২০১৯ ১১:১১

    লিবিয়ার পূর্বাঞ্চলে তৎপর ও স্বঘোষিত কমান্ডার জেনারেল খলিফা হাফতারের বাহিনী তুরস্কের একটি জাহাজ আটক করেছে। হাফতারের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে তুরস্কের সরকার একটি প্রতিরক্ষা চুক্তি সই করার পরপরই এই পদক্ষেপ নিলেন জেনারেল হাফতার। চুক্তিটি এরইমধ্যে তুরস্কের জাতীয় সংসদে অনুমোদন লাভ করেছে।