-
দুবাইয়ের রাজকন্যা লতিফার ভিডিও প্রকাশ; বন্দিজীবনের বর্ণনা
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৫:২০সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আলে মাকতুমের মেয়ে লতিফা আলে মাকতুম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তার জীবন হুমকির মুখে। একটি বাড়িতে তাকে বন্দী করে রাখা হয়েছে। তার বাবাই অপহরণ করে সেখানে আটকে রেখেছেন বলে তিনি দাবি করেছেন। কয়েকটি গোপন ভিডিও বার্তায় এসব তথ্য জানিয়েছেন রাজকন্যা লতিফা।
-
প্রথমবারের মতো আমিরাতের দুবাই থেকে পণ্য গেল ইসরাইলের হাইফায়
অক্টোবর ১৩, ২০২০ ০৭:০০সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইহুদিবাদী ইসরাইলের বন্দরনগরী হাইফা’য় নোঙ্গর করেছে। এর মাধ্যমে মসজিদুল আকসা দখলদার ইসরাইলের সঙ্গে সরাসরি নৌরুট চালু করল সংযুক্ত আরব আমিরাত।
-
ইসরাইল-আমিরাত প্রথম ফ্লাইটের দিনে দুবাই আবুধাবিতে বিস্ফোরণ; নিহত ১
আগস্ট ৩১, ২০২০ ১২:৫০সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে আলাদা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিমানের প্রথম সরাসরি ফ্লাইট উদ্বোধনের দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিমানটি যখন ইসরাইল থেকে সৌদি আরবের আকাশে তখনই বিস্ফোরণ ঘটে।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার এখনই সময়: দুবাইয়ের সাবেক পুলিশ প্রধান
জুন ০৭, ২০২০ ১৫:৫২দুবাইয়ের সাবেক পুলিশ প্রধান দাহি খালফান তামিম ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোসহ বাকি আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরাইলের চ্যানেল-১২ এ খবর দিয়েছে।
-
ইরান থেকে মুক্তি পেয়ে দুবাই বন্দরে ভিড়েছে ব্রিটিশ সেই জাহাজ
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৩:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে মুক্তি পাওয়ার পর ব্রিটিশ তেলবাহী জাহাজ স্টেনা ইম্পেরো দুবাইয়ের একটি বন্দরে ভিড়েছে। গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ব্রিটিশ এ জাহাজটিকে আটক করেছিল।
-
দুবাইয়ের শাসকের বিপুল অর্থ নিয়ে পালিয়ে গেছেন স্ত্রী
জুন ৩০, ২০১৯ ০৮:৫৩সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যকেন্দ্র দুবাইয়ের শাসক শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল-মাখতুমের স্ত্রী প্রিন্সেস হাইয়া আল-হুসেইন বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন। তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তিনি তিন কোটি ১০ লাখ ব্রিটিশ পাউন্ড নিয়ে চলে যান।
-
'আবু ধাবি ও দুবাই'র এক-তৃতীয়াংশ অন্ধকারে ডুবিয়ে দিতে পারে কাতার'
এপ্রিল ০৮, ২০১৯ ১২:৫৩কাতারের সংসদ স্পিকার আহমাদ আলে মাহমুদ বলেছেন, কাতার সংযুক্ত আরব আমিরাতে গ্যাস রপ্তানি বন্ধ করে দিলে আবু ধাবি ও দুবাইয়ের এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। কাতারের রাজধানী দোহায় বিশ্বের স্বাধীন দেশগুলোর সংসদীয় ফোরাম আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ'র সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে রুশ টিভি চ্যানেল রাশাটুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
-
‘লিঙ্গ সমতার সব পুরস্কার গেছে আমিরাতি পুরুষদের পকেটে’
জানুয়ারি ২৯, ২০১৯ ১১:২৮সংযুক্ত আরব আমিরাতে লিঙ্গ সমতা বিষয়ক পুরস্কারের সবগুলোই পুরুষদের দেয়া হয়েছে। এ নিয়ে দেশটির লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার পাশাপাশি কৌতুক করছেন।
-
আগ্রাসন বন্ধ না হলে দুবাইয়ে হামলা চলবে: ইয়েমেনে সেনা মুখপাত্র
অক্টোবর ০১, ২০১৮ ০৮:৪৬ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান বলেছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পাল্টা হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, “আমি আরব আমিরাতের বিনিয়োগকারীদের এ হুঁশিয়ারি দিচ্ছি যে-ইয়েমেনে হামলা বন্ধ না হলে তাদের নিরাপত্তারও কোনো নিশ্চয়তা নেই। দুবাইয়েও হামলা অব্যাহত থাকবে।"
-
দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা
আগস্ট ২৮, ২০১৮ ০৬:৩৭সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর হচ্ছে আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।