-
বাংলা ভাগ করার চেষ্টা হলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব : অভিষেক
জুলাই ১২, ২০২২ ১৪:৫০সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যদি কেউ বাংলা ভাগ করার চেষ্টা করে তাহলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে রক্ষা করব। বাংলাকে ভাগ হতে দেবো না।’ তিনি আজ (মঙ্গলবার) ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানের এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন গোপাল শেঠ
জুলাই ০৮, ২০২২ ১৪:৫৩ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি ও বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলে কটাক্ষ করলেন সাবেক বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ।
-
এবার ভারতবর্ষকে বিজেপি মুক্ত করতে হবে : ফিরহাদ হাকিম
জুলাই ০৮, ২০২২ ১৪:৪৭ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভারতকে বিজেপি মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার চেতলায় ‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর শিক্ষা কনভেনশনে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।
-
কর্ণাটকে কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য: হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর
জুলাই ০৭, ২০২২ ১৪:৩৮ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের কোলারে হিন্দু জাগরণ বৈদিক সংগঠনের রাজ্য আহ্বায়ক কেশব মূর্তি এবং অন্যদের বিরুদ্ধে পবিত্র কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন আঞ্জুমান-ই-ইসলামিয়া সংগঠনের সভাপতি জামির আহমেদ।
-
পশ্চিমবঙ্গে প্রকাশ্য দিবালোকে ৩ তৃণমূল নেতা-কর্মীকে হত্যা, বিজেপিকে টার্গেট তৃণমূলের
জুলাই ০৭, ২০২২ ১২:৫৭ভারতের পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে প্রকাশ্য দিবালোকে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ৩ তৃণমূল কর্মী নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনৈতিক মহলে উত্তাপের সৃষ্টি হয়েছে।
-
বিজেপি দেশের বুকে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে : তৃণমূল কংগ্রেস
জুলাই ০৫, ২০২২ ১৪:০৩ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস হিন্দুত্ববাদী বিজেপির সমালোচনা করে বলেছে, বিজেপি দেশের বুকে একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আজ (মঙ্গলবার) দলটির মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
হিন্দু আবেগে আঘাত দিয়ে গরু কুরবানি না করার আহ্বান জানাল অসম জমিয়তে উলামা
জুলাই ০৪, ২০২২ ১৫:০২জমিয়তে উলামায়ে হিন্দের অসম শাখার পক্ষ থেকে হিন্দু আবেগে আঘাত দিয়ে আসন্ন ঈদুল আযহায় গরু কুরবানি না করার আহ্বান জানানো হয়েছে।
-
'নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত, কারণ উনি আগুন নিয়ে খেলতে পারেন না'
জুলাই ০৪, ২০২২ ১৩:৩১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতার করার পক্ষে মত প্রকাশ করেছেন।
-
পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা পরিবারতন্ত্র থেকে মুক্ত হবে: অমিত শাহ, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের
জুলাই ০৩, ২০২২ ১৫:০৩ভারতের হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ রাজনৈতিক প্রস্তাবে বলেছেন, পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা। বাংলা এবং তেলঙ্গানা পরিবারতন্ত্রের রাজনীতি মুক্ত হবে। পশ্চিমবঙ্গসহ ৬টি রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলেও জানানো হয়েছে।
-
বিজেপিতে আশ্রয় নেওয়া দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে : কুণাল ঘোষ
জুন ২৭, ২০২২ ১৪:৪৯ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপিতে আশ্রয় নেওয়া দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি আজ (সোমবার) কোলকাতায় এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।