-
আফগানিস্তানে পরাজয় মেনে নিন: আমেরিকাকে পাকিস্তান
অক্টোবর ২৫, ২০১৭ ২২:৩৭“আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ১৬ বছরের যুদ্ধে মার্কিন বাহিনী পরাজিত হয়েছে কিন্তু তারা তা মেনে নিতে নারাজ। অথচ আফগান যুদ্ধে পরাজয় মেনে নিলেই কেবল দেশটির সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব।”
-
ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
অক্টোবর ২৫, ২০১৭ ১৬:৪১পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার জে. পি. সিংকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গতরাতে ভারতীয় সেনাদের গুলিবর্ষণের প্রতিবাদে তাকে তলব করা হয়।
-
কঠোর বার্তা নিয়ে পাকিস্তানে টিলারসন: ডন
অক্টোবর ২৪, ২০১৭ ১৭:৫৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কঠোর বার্তা নিয়ে পাকিস্তান সফরে গেছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন। ইরাক ও আফগানিস্তানে গোপন সফর শেষে তিনি ইসলামাবাদ যান।
-
টিলারসন পাকিস্তানে; সম্পর্ক 'ঠিকঠাক' করতে চান
অক্টোবর ২৪, ২০১৭ ১৬:২৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া ও মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে পাকিস্তানে গেছেন এবং রাজধানী ইসলামাবাদ পৌঁছে তিনি দেশটির সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
-
পাকিস্তান ভূখণ্ডে সামরিক অভিযানের অনুমতি পাবে না আমেরিকা
অক্টোবর ২৩, ২০১৭ ১৫:৩১পাকিস্তান ভূখণ্ডে আমেরিকাকে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কেবল পাকিস্তানি সেনাবাহিনীই নিজ দেশে অভিযান পরিচালনা করবে। পাকিস্তানের বিভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক এক্সপ্রেস। পত্রিকাটি লিখেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে পাকিস্তান স্পষ্টভাবে নিজের এ সংক্রান্ত অবস্থানের কথা জানিয়ে দেবে।
-
সামরিক হেলিকপ্টার চালালেন পাক প্রধানমন্ত্রী
অক্টোবর ২২, ২০১৭ ১৬:৩৮পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি আজ (রোববার) পরীক্ষামূলকভাবে একটি সামরিক হেলিকপ্টার চালিয়েছেন। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম নিজে হেলিকপ্টার চালালেন। তিনি তুরস্কের তৈরি টি১২৯ হেলিকপ্টার চালান।
-
পাকিস্তানে আর্মি পাবলিক স্কুলে হামলায় জড়িত তালেবান নেতা নিহত, নতুন নেতার নাম ঘোষণা
অক্টোবর ১৯, ২০১৭ ০৬:০৬পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র নতুন প্রধান হিসেবে খলিফা উসমান মানসুর হাফিজুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি এ গোষ্ঠীর ডেরা দাম খায়েল এলাকার প্রধান ছিলেন। খলিফা উমর মানসুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করার পর নতুন নেতা নিয়োগের ঘোষণা দেয়া হয়।
-
আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানে ৪ জাতিগোষ্ঠীর বৈঠক
অক্টোবর ১৭, ২০১৭ ০৯:০৪আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া শুরুর বিষয়ে ওমানের রাজধানী মাসকাটে চার জাতিগোষ্ঠী বা কিউসিজি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দৃষ্টিগ্রাহ্য কোনো সাফল্য অর্জিত না হলেও এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর কিউসিজি’র বৈঠককে আশাব্যঞ্জক বলে ধারণা করা হচ্ছে।
-
নয়াদিল্লি থেকে ৭৫০ কিমি দূরে ভূগর্ভে পরমাণু বোমা মজুদ করছে পাকিস্তান
অক্টোবর ১১, ২০১৭ ০৯:২৫ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র সাড়ে সাতশ’ কিলোমিটার দূরে ভূগর্ভে পাকিস্তান পরমাণু বোমা মজুদ করছে। আজ(বুধবার) প্রকাশিত খবরে এ দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
-
পাকিস্তানকে আর আমেরিকার ওপর নির্ভর করতে হবে না: আব্বাসি
অক্টোবর ০৯, ২০১৭ ১৬:০২পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, সামরিক এবং অন্যান্য সরঞ্জামের জন্য তার দেশকে আমেরিকার ওপর আর নির্ভর করতে হবে না।