-
যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান
আগস্ট ৩১, ২০১৭ ১৪:০৪পাকিস্তানের পররাষ্ট্র দফতর আজ(বৃহস্পতিবার) ভারতের ডেপুটি হাইকমিশনার বা ডিএইচসি জেপি সিংকে তলব করেছে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় গুলিতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোর জন্য তাকে তলব করা হয়।
-
‘পর্দার আড়ালের বার্তা, ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ওয়াশিংটন’
আগস্ট ৩১, ২০১৭ ০৮:২৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পর্দার আড়াল থেকে জানিয়েছে যে ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ওয়াশিংটন। পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগকে কেন্দ্র করে ইসলামাবাদের কঠোর অবস্থান গ্রহণের পরিপ্রেক্ষিতে এ বার্তা দেয়া হয়।
-
রাশিয়ার কাছ থেকে পাকিস্তান পেল ৪ গানশিপ: পাক-রুশ সম্পর্ক আরো বাড়বে
আগস্ট ৩১, ২০১৭ ০৪:১১পাকিস্তান রাশিয়ার কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত চারটি অত্যাধুনিক হেলিকপ্টার পেয়েছে। হেলিকপ্টার কেনার এ চুক্তি থেকে ধারণা করা হচ্ছে শীতল যুদ্ধের বৈরী সম্পর্কের দেশ দু’টির মধ্যে বৃহত্তর সামরিক সম্পর্ক বাড়ছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরালো হয়ে উঠবে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।
-
ট্রাম্পের আফগান নীতি: পাক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের বৈঠক
আগস্ট ৩০, ২০১৭ ১৫:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগান যুদ্ধ নিয়ে যে নতুন নীতি ঘোষণা করেছেন তা পর্যালোচনার জন্য বিশেষ বৈঠক করেছেন পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
-
‘আমেরিকার সঙ্গে আলোচনা স্থগিত করেছে পাকিস্তান’
আগস্ট ২৯, ২০১৭ ০৮:০৭আমেরিকার সঙ্গে সাময়িকভাবে আলোচনা স্থগিত করেছে পাকিস্তান। এর পাশাপাশি দু দেশের মধ্যে সরকারি সফরও স্থগিত করেছে ইসলামাবাদ। রুদ্ধদ্বার বৈঠকে পাকিস্তানের সিনেটকে এ কথা জানিয়েছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তবে এখনো সরকারিভাবে এ বিষয়ে ঘোষণা দেয়া হয় নি।
-
‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আরো জোরদার করা হবে পাক-চীন সহযোগিতা’
আগস্ট ২৯, ২০১৭ ০৬:০০পাকিস্তান এবং চীন আফগানিস্তানে শান্তি ও সংহতি বিষয়ক চলমান সহযোগিতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, তিন প্রতিবেশী দেশের মধ্যে অর্থবহ তৎপরতাও বাড়ানো হবে।
-
প্রতিবাদের মুখে মার্কিন কর্মকর্তার পাকিস্তান সফর স্থগিত
আগস্ট ২৮, ২০১৭ ০৭:০৮আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন সরকারের ভারপ্রাপ্ত বিশেষ দূত অ্যালিস ওয়েলস তার পূর্বঘোষিত ইসলামাবাদ সফর স্থগিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বিতর্কিত মন্তব্যের জের ধরে যখন দেশটিতে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন এ সফর স্থগিত করার ঘটনা ঘটল। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাস এ খবর নিশ্চিত করেছে তবে সফর স্থগিত করার কারণ কেউ ব্যাখ্যা করে নি।
-
চীন, তুরস্ক, রাশিয়া সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী; নির্দেশনা দিলেন নওয়াজ
আগস্ট ২৭, ২০১৭ ০৭:৫৬আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সরকারের নীতি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনটি দেশ সফরে যাচ্ছেন। সফরের শুরুতেই তিনি আজ (রোববার) চীনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে কথা রয়েছে। পরে তিনি রাশিয়া ও তুরস্ক যাবেন।
-
ভারতীয় প্রধানমন্ত্রীকে এ এলাকার ‘চৌধুরী’ মানব না: রাজা রব্বানি
আগস্ট ২৭, ২০১৭ ০৭:২৩পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি বলেছেন, ভারতের আধিপত্য ও মার্কিন নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতের আধিপত্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক মন্তব্যের মোকাবেলায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
-
করাচি সৈকতে পিকনিক করতে গিয়ে ডুবে মারা গেল ৩ সৌদি নাগরিক
আগস্ট ২৭, ২০১৭ ০৪:৪৬পাকিস্তানের করাচি সৈকতের নিলাম পয়েন্টে ডুবে মারা গেছে সৌদি আরবের তিন নাগরিক। সাগর সৈকতে পিকনিক করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।