যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র দফতর আজ(বৃহস্পতিবার) ভারতের ডেপুটি হাইকমিশনার বা ডিএইচসি জেপি সিংকে তলব করেছে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় গুলিতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোর জন্য তাকে তলব করা হয়।
চলতি মাসের ২৯ তারিখে কাশ্মিরের কোটেরা সেক্টরে এ ব্যক্তি নিহত হন। পাক পররাষ্ট্র দফতরের বিবৃতি দাবি করা হয়, ধৈর্য ধরার বারবার আহ্বান জানানো সত্ত্বেও যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ভারতীয় বাহিনী। ২০০৩ সালে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর জন্য ভারতীয় উপ হাইকমিশনারের কাছে আহ্বান জানান পাক পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া এবং সার্ক বিষয়ক মহাপরিচালক।
ভারতীয় বাহিনী গুলিতে রাওয়ালকোট সেক্টরে এক নারীসহ তিন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার মাত্র এক সপ্তাহের কম সময়ের মধ্যে নতুন করে একজন নিহত হলো।
চলতি বছরের এ সাতশ’ বারেরও বেশি ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করছে পাকিস্তান। এতে ২৯ বেসামরিক ব্যক্তি নিহত এবং ১১৩ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/মূসা রেজা/৩১