-
কাতারে সেনা মোতায়েনের খবর নাকচ করল পাকিস্তান
জুন ১১, ২০১৭ ১৯:৩৫কাতারে পাকিস্তানি সেনা মোতায়েনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বের হওয়া খবর নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া রোববার বিদেশি গণমাধ্যমে প্রকাশিত এ রিপোর্টকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
-
আরব নেতাদেরকে ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে: পাকিস্তান জামায়াত
জুন ১১, ২০১৭ ০৮:৪৪পাকিস্তান জামায়াতে ইসলামি আমির ও সিনেটর অধ্যাপক সিরাজুল হক বলেছেন, ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধ ও কুয়েত আগ্রাসনের পর আমেরিকা ইরাকে আগ্রাসন চালিয়েছে। এসবই হয়েছে মার্কিন ষড়যন্ত্রে। কিন্তু আরব নেতারা এসব ঘটনা থেকে কোনো শিক্ষা নেন নি; তাদেরকে অবশ্যই ইরাক যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে।
-
নিয়ন্ত্রণরেখায় পাক সেনাপ্রধানের হুমকি, কাশ্মিরি আন্দোলনকে সমর্থনের ঘোষণা
জুন ১১, ২০১৭ ০৭:২০ভারত-পাক নিয়ন্ত্রণরেখা পরিদর্শনের পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ কাশ্মিরি জনতার আন্দোলনকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
-
পাকিস্তানি জেনারেলদের ডলার দিয়ে কেনা যায়: অরুণ জেটলি
জুন ১১, ২০১৭ ০০:৩১ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরীফের মতো জেনারেলদের যেহেতু পেট্রো-ডলার খরচ করে কেনা যায় তাই নয়াদিল্লিও একই কাজে অর্থ ব্যয় করতে রাজি আছে।
-
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির দখল করে নেয়ার আহ্বান জানালেন রামদেব
জুন ১০, ২০১৭ ২০:০০ভারতে যোগগুরু নামে পরিচিত বাবা রামদেব পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির দখল করে নেয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তান থেকে যে সব সমস্যার সৃষ্টি হয়েছে তার জন্য ‘আজাদ কাশ্মিরকে’ দায়ী করে এটি দখল করে নেয়ার আহ্বান জানান তিনি।
-
পাকিস্তান রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র: পুতিন
জুন ১০, ২০১৭ ১৪:২৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তান হচ্ছে তার দেশের জন্য গুরুত্বপূর্ণ মিত্র। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই সহযোগিতা পরিষদের সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
-
সংকট নিরসনে কাতার ও কুয়েত যাচ্ছেন নওয়াজ শরীফ
জুন ০৯, ২০১৭ ১৯:৫০পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর মধ্যকার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের জন্য তার দেশ সবকিছু করবে। এর অংশ হিসেবে তিনি শিগগিরি কাতার ও কুয়েত সফরে যেতে পারেন।
-
যুক্তরাজ্যের নির্বাচন: ভারত ১২, পাকিস্তান ১২
জুন ০৯, ২০১৭ ১৩:৪১যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন নয় নারীসহ ১২ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ। নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভূত ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জনতার রায়ে ১২ জন সংসদে যাওয়ার সুযোগ লাভ করেন।
-
পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে ভারত: দাবি পাক পররাষ্ট্র দফতরের
জুন ০৯, ২০১৭ ১১:৫১পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে দাবি করেছেন, তার দেশের সঙ্গে হয়ত যুদ্ধ চাইছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
-
বেলুচিস্তান থেকে অপহৃত দুই চীনা শিক্ষককে হত্যা করার দাবি করেছে দায়েশ
জুন ০৯, ২০১৭ ১০:৫৩পাকিস্তানের বেলুচিস্তানে গত মাসে অপহৃত চীনা দুই শিক্ষককে হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীগোষ্ঠীটির সংবাদ সংস্থা আমাক এ খবর দিয়েছে।