-
সৌদি জোটের প্রধানের দায়িত্ব কি ছেড়ে দিচ্ছেন রাহিল শরীফ?
মে ২৮, ২০১৭ ১৫:২৯সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের প্রধান জেনারেল রাহিল শরীফ দায়িত্ব ছেড়ে দেওয়ার পথ খুঁজছেন বলে জানিয়েছে উর্দু দৈনিক আওসাফ। পত্রিকাটি লিখেছে, সৌদি সামরিক জোটের প্রধানের দায়িত্ব নেয়া যে ঠিক হয়নি তা এরইমধ্যে বুঝতে পেরেছেন রাহিল শরীফ এবং এ কারণে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন।
-
কুলভূষণ প্রসঙ্গ: আইসিজে’র রায় বাধ্যতামূলক না করতে পাক আদালতে আবেদন
মে ২৮, ২০১৭ ১২:৫৩পাকিস্তানের হাতে আটক ভারতের গোয়েন্দা কুলভূষণ যাদবের ফাঁসির রায় স্থগিত রাখার জন্য আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি যে রায় দিয়েছে তাকে ‘বাধ্যতামূলক নয়’ বলে ঘোষণা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
-
পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট বাড়ল ১০ ভাগ
মে ২৭, ২০১৭ ১৫:১৫পাকিস্তান প্রতিরক্ষা খাতে শতকরা প্রায় ১০ ভাগ বাজেট বাড়িয়েছে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও বাইরের হুমকি বিশেষ করে ভারতের পক্ষ থেকে আসা হুমকি মোকাবেলার জন্য দেশটি সামরিক বাজেট বাড়িয়েছে বলে খবর দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
-
পাকিস্তানে চীনা নাগরিক অপহৃত: উদ্ধারের অঙ্গীকার বেইজিংয়ের
মে ২৫, ২০১৭ ১৫:১১পাকিস্তানের কোয়েটা শহর থেকে অপহৃত চীনের দুই নাগরিককে উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন কোম্পানিতে কর্মরত চীনা নাগরিকদের রক্ষার জন্য নতুন কিছু পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সিল্ক রোড পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের বহু নাগরিক পাকিস্তানে কাজ করছে।
-
সৌদি জোটে যোগ দেয়া পাকিস্তানের স্বার্থের পরিপন্থি: পাক বিশ্লেষক
মে ২৫, ২০১৭ ০৮:৪৬সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোটে যোগ দেয়া পাকিস্তানের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন দেশটির কয়েকজন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক। তারা পরিষ্কার করে বলেছেন, এ জোটে যোগ দেয়া কোনোভাবেই দেশের স্বার্থ রক্ষা করবে না। একইসঙ্গে তারা সৌদি রাজধানী রিয়াদে ‘আরব-ইসলামিক-আমেরিকান’ সম্মেলনের বিরোধিতা করে বলেছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টি হয়েছে।
-
অগ্রবর্তী সব ঘাঁটিকে অভিযান চালানোর উপযোগী করল পাক বিমানবাহিনী
মে ২৫, ২০১৭ ০৬:৫৯পাকিস্তান বিমানবাহিনী বা পিএএফ অগ্রবর্তী সব ঘাঁটিকে সক্রিয় এবং সামরিক অভিযান চালানোর উপযোগী করে তুলেছে। সম্ভাব্য ভারতীয় হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আজ (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
কাশ্মির সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল ভারত
মে ২৫, ২০১৭ ০৬:০৭ভারত জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত গতকাল(বুধবার) এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
-
তৃতীয় কোনো দেশ ইরান-পাকিস্তান সম্পর্কের ক্ষতি করতে পারবে না: শামখানি
মে ২৫, ২০১৭ ০১:৫৫ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তৃতীয় কোনো পক্ষ যাতে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে দু’দেশকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
-
সীমান্তে শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব হবে: পাক সেনাপ্রধান
মে ২৩, ২০১৭ ২১:৩০পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদিও তার দেশ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে টেকসই শান্তি চায় তবে সীমান্তের চারটি ফ্রন্টে যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেয়া হবে।
-
ট্রাম্পের সমালোচনায় ইমরান: বললেন 'আমরা ইরানকে একঘরে করতে চাই না'
মে ২২, ২০১৭ ১৫:২৭পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মুসলিম সম্প্রদায় বিশেষ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারেন নি।