-
পাকিস্তানের মন্ত্রিসভা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন করার অনুমোদন দিল
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৯:৩৫অবশেষে পাকিস্তানের মন্ত্রিসভা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্প সম্পন্ন করার অনুমোদন দিল। প্রায় এক দশক দেরি করার পর পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রিসভা কমিটি ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন করার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা অনেক বেশি জোরালো হবে।
-
পাকিস্তান ও ইরানের মধ্যকার নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা দরকার
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৬:২১ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সম্প্রতি পাকিস্তান এবং তার দেশের মধ্যে যেসব নিরাপত্তা চুক্তি সই হয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনার জন্য এই চুক্তি সই হয়।
-
ভোট কারচুপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৬:০৮সদ্য সমাপ্ত জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ব্যাপক মাত্রায় কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে আজ (বৃহস্পতিবার) আদিয়ালা কারাগারে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দলের অন্যতম নেতা শের আফজাল মারওয়াত।
-
জরিমানা এড়াতে গ্যাস পাইপলাইনের কাজ এগিয়ে নিচ্ছে পাকিস্তান
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:১৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথভাবে গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ আবারো এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরইমধ্যে এই প্রকল্প সম্পন্ন করার সময় বহু আগেই শেষ হয়েছে। পাকিস্তান টুডে’র বিজনেস ম্যাগাজিন গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
-
পাকিস্তানে সরকার গঠন করছে পিপিপি-পিএমএল-এন; পিটিআই বাদ
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:২০পাকিস্তানে জোট সরকার গঠনে একমত হয়েছে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-পিএমএলএন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি। এর মধ্যদিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা রাজনৈতিক সঙ্কটের সমাধান হতে চলেছে।
-
মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ পিএমএল-এন এবং পিপিপি; সরকার গঠন এখনো অনিশ্চিত
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১৭:১৬নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির মধ্যকার আজ (মঙ্গলবার) সকালের বৈঠক কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় নির্বাচনের ১২ দিন পরেও সরকার গঠন অনিশ্চিত অবস্থায়ই থাকলো।
-
এসআইসি দলে যোগ দিচ্ছে পিটিআই'র বিজয়ীরা; নিশ্চিত হবে সংরক্ষিত আসন
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১৬:৫৭পাকিস্তানের সুন্নি ইত্তেহাদ কাউন্সিল বা এসআইসি'র সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেছেন, কেন্দ্র এবং প্রদেশগুলোতে জোট গঠনে ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল বা এসআইসি'র সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে পৌঁছেছে পিটিআই।
-
ডুরান্ড ইস্যু কেনো আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বিরোধের প্রধান ইস্যু?
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৭:৫৫পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে ডুরান্ডকে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপ-প্রধান শের মোহাম্মদ আব্বাস ইস্তেনগাজিরর সাম্প্রতিক বক্তব্যকে স্বার্থপর এবং অলিক হিসেবে অভিহিত করেছেন।
-
পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে আদালতে রিট পিটিশন
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৫:৩৫পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বাতিল চেয়ে দেশের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে।
-
প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আইয়ুবকে মনোনীত করলেন ইমরান খান
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৭:০১পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের নেতা এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আইয়ুবকে প্রার্থী মনোনীত করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান।