-
একদিনের জন্য পেশা বদলাবেন প্রেসিডেন্ট পুতিন!
আগস্ট ৩০, ২০১৭ ১৬:২৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিনের জন্য পেশা বদলাবেন। একদিনের জন্য পুরোদস্তুর একজনের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। পড়াবেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
-
ইরানকে ঠেকাতে পুতিনের দারস্থ নেতানিয়াহু; মস্কোর 'না'
আগস্ট ২৪, ২০১৭ ১১:৩৩দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে ইসলামি ইরানকে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক দেশ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এ অভিযোগ আমলে নেননি রুশ প্রেসিডেন্ট।
-
'নিষিদ্ধ' ব্যক্তিকে আমেরিকায় রাষ্ট্রদূত নিয়োগ দিল রাশিয়া
আগস্ট ২২, ২০১৭ ১৫:১৭আমেরিকা ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক অচলাবস্থার মাঝেই ওয়াশিংটনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি অ্যান্তোনভকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
-
এই ঔদ্ধত্যের কঠিন জবাব দেবে রাশিয়া: পুতিন
জুলাই ২৭, ২০১৭ ২১:২৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো নিশ্চিতভাবে তার কঠিন জবাব দেবে। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস করার পর প্রেসিডেন্ট পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
আবার নির্বাচন করার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি পুতিন
জুলাই ২২, ২০১৭ ০২:৫৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০১৮ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। সেইসঙ্গে সংবিধান পরিবর্তন করে আজীবন রাশিয়ার রাজনৈতিক নেতা হিসেবে বহাল থাকারও কোনো পরিকল্পনা তার নেই বলে দাবি করেছেন পুতিন।
-
মার্কিন হুমকি মোকাবেলায় নতুন কৌশল নিচ্ছেন পুতিন
জুলাই ২১, ২০১৭ ১৩:৫৮মার্কিন নৌবাহিনীর হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় নতুন নীতি-কৌশলের অনুমোমন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।
-
ট্রাম্প-পুতিন দ্বিতীয় বৈঠক নিয়ে রাকঢাকের কিছু নেই: মস্কো
জুলাই ২০, ২০১৭ ০২:৪০চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের দ্বিতীয় যে বৈঠকটি হয়েছে তা নিয়ে ‘গোপনীয়তা’ বা ‘রাকঢাকের’ কিছু নেই বলে মন্তব্য করেছে মস্কো।
-
পুতিনের সঙ্গে অঘোষিত আরেকটি বৈঠকে বসেছিলেন ট্রাম্প
জুলাই ১৯, ২০১৭ ০১:৪২জার্মানির হামবুর্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ঘোষিত বৈঠকটি নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়েছিল বলে খবর প্রচারিত হলেও প্রায় এক ঘণ্টাব্যাপী দ্বিতীয় বৈঠকের খবর এর আগে গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
-
ট্রাম্পের সঙ্গে আবার বসতে চাই: পুতিন
জুলাই ১৫, ২০১৭ ০১:২৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে প্রথমবারের মতো দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এ আশা ব্যক্ত করলেন পুতিন।
-
হিলারিকেই বেশি পছন্দ করতেন পুতিন: ট্রাম্প
জুলাই ১৩, ২০১৭ ০২:১২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার পদে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টকেই বেশি পছন্দ করতেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে আমেরিকায় যখন একটি অভিযোগের তদন্ত চলছে তখন এ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।