-
বিদেশি তেল ট্যাংকার নিখোঁজ হয়নি; ইরান উদ্ধার করেছে: মুসাভি
জুলাই ১৭, ২০১৯ ০১:৪৬পারস্য উপসাগরে যান্ত্রিক ত্রুটিতে পড়া একটি বিদেশি তেল ট্যাংকারের সাহায্যে ইরানের এগিয়ে যাওয়ার খবর দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ ‘নিখোঁজ হয়েছে’ বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব অসংলগ্ন খবর প্রচারিত হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ খবর দেন মুসাভি।
-
জলপথের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোকেই নিতে হবে: ইরান
জুলাই ১৫, ২০১৯ ১৪:৫৭ইরান সরকারের মুখপাত্র আলী রাবিঈ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জলপথের নিরাপত্তার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোকেই নিতে হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদেশিদের হস্তক্ষেপের সমালোচনা করে তিনি আরো বলেছেন, ব্রিটিশদের উচিত যুদ্ধ জাহাজ পাঠানোর পরিবর্তে জলপথের নিরাপত্তা বিধানের দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোর ওপরই ছেড়ে দেয়া। কারণ এতে করে এ অঞ্চলের জলপথের নিরাপত্তা ভালভাবে নিশ্চিত করা যাবে।
-
পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে ৩ ইউরোপীয় দেশের উদ্বেগ
জুলাই ১৫, ২০১৯ ০৫:১২মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পরমাণু সমঝোতা ভেঙে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এসব দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আবার আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।
-
পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করল চীন
জুন ২২, ২০১৯ ০২:৩০পারস্য উপসাগর এবং ওমান সাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, বেইজিং এমন যেকোনো ভুল পদক্ষেপের বিরোধী যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় নেমে আসতে পারে।
-
পারস্য উপসাগরীয় প্রত্যেক দেশের সঙ্গে আালোচনা চাই: ইরান
জুন ১০, ২০১৯ ১১:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, পারস্য উপসাগরীয় প্রত্যেকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন।
-
পারস্য উপসাগরে মোতায়েন সব মার্কিন জাহাজ ক্ষেপণাস্ত্রের আওতায়: ইরান
জুন ০২, ২০১৯ ১৪:২৪ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন প্রতিটি মার্কিন নৌযান ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আজ (রোববার) বার্তা সংস্থা ফার্স-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
আরব দেশগুলোর সঙ্গে ইরানের অনাক্রমণ চুক্তির প্রস্তাব
মে ২৮, ২০১৯ ১৪:১৪আমেরিকা পশ্চিম এশিয়ায় তার স্বার্থ হাসিলের জন্য সবসময়ই ইরানভীতি ছড়ানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেশটির মতভেদ ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু তারপরও ইরান এ অঞ্চলে উত্তেজনা প্রশমনের জন্য বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছে। চলমান উত্তেজনা নিরসনের জন্যও ইরান চেষ্টা চালাচ্ছে।
-
ইচ্ছে করেই উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা: উদ্দেশ্য আরো বেশি অস্ত্র বিক্রি
মে ২৫, ২০১৯ ১৪:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই পশ্চিম এশিয়া বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে বিশেষ নজর দেন। এমনকি সৌদি আরবে প্রথম সফরে গিয়ে তিনি এ অঞ্চলের ব্যাপারে তার আগ্রহের বিষয়টিকে সবাইকে স্মরণ করিয়ে দেন। যদিও তিনি একাধিকবার সৌদি আরবকে দুধ দেয়া গাভীর সঙ্গে তুলনা করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।
-
মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে না: আইআরজিসি
মে ২৫, ২০১৯ ১০:৪১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজগুলো কোনো সামরিক অভিযান চালাতে পারবে না। কারণ এসব যুদ্ধ জাহাজের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আজ (শনিবার) ইরানের ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
-
ইরানের অনুমতি নিয়েই পারস্য উপসাগরে মার্কিন জাহাজ চলছে: কমান্ডার
মে ২৩, ২০১৯ ১১:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেছেন, পারস্য উপসাগরে ইরানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং চলাচলের ক্ষেত্রে তাদের অনুমতি নিয়েই আমেরিকা যুদ্ধাজাহাজ পাঠিয়েছে।