-
‘নবান্ন’ অভিযানে অংশ নেয়া বামফ্রন্ট কর্মী মইদুলের মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ১৫:৪৯ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সচিবালয় ‘নাবান্ন’ অভিযান কর্মসূচিতে গিয়ে আহত মইদুল ইসলাম মিদ্যার (৩১) মৃত্যু হয়েছে। পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে বাম-কংগ্রেস নেতাদের অভিযোগ। আজ (সোমবার) সকালে তিনি কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
-
আফগানিস্তানে দফায় দফায় নিরাপত্তা বাহিনীর ওপর বোমা হামলা; নিহত ৪
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৫:৪৩আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে দফায় দফায় বোমা হামলায় অন্তত চার পুলিশ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
-
বাংলাদেশের বিভিন্ন জেলায় বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু
ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৫:০০ভেজাল মদ পানে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে মৃত্যুর ঘটনা। গত কয়েকদিনে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে দুটি ঘটনায় ৫ জন ও বগুড়ায় পৃথক স্থানে ১১ জনের মৃত্যু হয়েছে।
-
এমসি কলেজ ছাত্রাবাসে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু
জানুয়ারি ১২, ২০২১ ১২:০৫সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এর আগে দুই দফায় অভিযোগপত্র পর্যালোচনার জন্য নয় দিন সময় নেন বাদীপক্ষের আইনজীবী।
-
হরিয়ানায় কৃষক বিক্ষোভ সামাল দিতে পানি কামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, মুখ্যমন্ত্রীর সভা বাতিল
জানুয়ারি ১০, ২০২১ ১৭:০৫ভারতের বিজেপিশাসিত হরিয়ানার কারনালে প্রতিবাদী কৃষকদের বিক্ষোভের জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টারের নির্ধারিত সভা বাতিল করা হয়েছে। ওই ঘটনায় পুলিশকে প্রতিবাদকারী কৃষকদের সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি পানি কামান ব্যবহার করতে হয়। আজ (রোববার) ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
-
থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা থেকে বার বন্ধ, ডিজে পার্টি করা যাবে না: ডিএমপি কমিশনার
ডিসেম্বর ২১, ২০২০ ২০:২০বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোনো পার্টি করতে দেওয়া হবে না। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে।
-
আহমদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
ডিসেম্বর ১৭, ২০২০ ১২:৫৪বাংলাদেশের প্রবীণ আলেম এবং হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
-
থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি
ডিসেম্বর ১৫, ২০২০ ১৩:১৬পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না। মঙ্গলবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
-
মেজর (অব) সিনহা হত্যা মামলার চার্জশিট দাখিল করল র্যাব
ডিসেম্বর ১৩, ২০২০ ১৩:৩৫সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে র্যাব। চার্জশিটে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে চিহ্নিত করা হয়েছে। কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ রোববার সকালে এ চার্জশিট দাখিল করা হয়।
-
হেফাজত ইসলামের বিরুদ্ধে সাত বছর আগের মামলার তদন্তে নেমেছে পুলিশ
ডিসেম্বর ০৯, ২০২০ ১৮:৪৯হেফাজত ইসলামের বিরুদ্ধে সাত বছর আগের পুরনো মামলা নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এতদিন এসব মামলা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা থাকলেও এখন দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে আগ্রহী হয়ে উঠেছে পুলিশ। সম্প্রতি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার তাগাদা দিয়েছেন।