-
পলায়নরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পাশবিকতা: ৭০ জন নিহত
অক্টোবর ১৪, ২০২৩ ০৬:৫৪অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পাশবিক হামলা আজ (শনিবার) অষ্টম দিনের মতো চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শুক্রবার) পর্যন্ত এ হামলায় অন্তত ১,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ৬১৪ শিশু ও ৩৭০ জন নারী রয়েছে। এছাড়া ইসরাইলি বোমাবর্ষণে আহত হয়েছেন আরো ৭,৬৯৬ জন ফিলিস্তিনি।
-
‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করেছে রিয়াদ’
অক্টোবর ১৪, ২০২৩ ০৬:০২অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের পরিপ্রেক্ষিতে সৌদি আরব তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
‘আল-আকসা তুফান অভিযানের আগের ও পরের ফিলিস্তিন হবে আলাদা’
অক্টোবর ১৪, ২০২৩ ০৫:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকার ওপর তেল আবিবের বর্বরতা চলতে থাকলে তা প্রতিহত করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো নানারকম সক্ষমতা ব্যবহার করবে। তিনি গতকাল (শুক্রবার) বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
অক্টোবর ১৪, ২০২৩ ০৫:৫৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবানন সফরকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ‘গাজার ঐতিহাসিক ঘটনাবলী’ নিয়ে আলোচনা করেছেন। গতকাল (শুক্রবার) হিজবুল্লাহর গণযোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে আল-মানার টিভি এ খবর দিয়েছে।
-
২৫ বছর টিকবে না দখলদার ইসরাইল: ইরানি আলেম
অক্টোবর ১৩, ২০২৩ ১৬:৫৩ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান দখলদারদের জন্য একটা শক্ত চপেটাঘাত। তারা গাজায় পানি বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, শত শত মানুষকে হত্যা করছে। এই অপরাধযজ্ঞ যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে তারা আরও শক্ত চপেটাঘাতের সম্মুখীন হবে।
-
ইসরাইল শান্তিতে থাকতে চাইলে ফিলিস্তিনিদেরকে তাদের অধিকার দিতে হবে: কালবে জাওয়াদ
অক্টোবর ১৩, ২০২৩ ১৫:২০ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে ভারতের বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ বলেছেন, ইসরাইল যদি শান্তিতে থাকতে চায় তাহলে তাদের ফিলিস্তিনিদের অধিকার দিতে হবে।
-
হামাসের মানবিকতার দৃষ্টান্ত; ইহুদি নারীর সাক্ষাৎকারে ইসরাইলি অপপ্রচারের জবাব
অক্টোবর ১৩, ২০২৩ ১৫:১০নিজেকে মজলুম হিসেবে জাহির করার ক্ষেত্রে বিশ্বে ইহুদিবাদীদের জুড়ি নেই। আর গণমাধ্যম জগতে ইহুদিবাদীদের দীর্ঘ দিনের একাধিপত্যের কারণে এই কাজটি তারা খুব সহজেই করতে পারছে। বিশ্বের সবচেয়ে বড় শিশু-ঘাতক ও জালিম এখন হামাসের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে নিজেদেরকে মজলুম হিসেবে প্রমাণের চেষ্টা করছে। এর মাধ্যমে গাজার নিষ্পাপ শিশু ও নারীদের নির্বিচারে হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
-
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে বাংলাদেশের মানুষ; ঢাকায় বিক্ষোভ
অক্টোবর ১৩, ২০২৩ ১৫:০৮ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ (শুক্রবার) বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ শেষে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন মুসল্লিরা।
-
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী লাখ লাখ মুসলমানের বিক্ষোভ
অক্টোবর ১৩, ২০২৩ ১৩:৪৫ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমান বিক্ষোভ করেছেন। আজ (শুক্রবার) ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, লেবানন, জর্ডান, ফ্রান্সসহ বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের সমর্থনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসেন।
-
ফিলিস্তিনিদের সমর্থনে ইরানজুড়ে বিক্ষোভ; সর্বত্র 'ইসরাইল ধ্বংস হোক' শ্লোগান
অক্টোবর ১৩, ২০২৩ ১৩:৪৩মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে আজ (শুক্রবার) ইরানের সর্বত্র মিছিল হয়েছে। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামের মানুষ আজকের মিছিলে অংশ নিয়েছেন। ইরানের দুর্গম অঞ্চলে বসবাসকারী যাযাবরেরাও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে শ্লোগান দিয়েছেন।