-
এবারের কুদস দিবসে বিশ্বব্যাপী উড়বে ফিলিস্তিনি পতাকা
মে ১৭, ২০২০ ০১:৫৮চলতি বছর বিশ্ব কুদস দিবসে বিশ্বব্যাপী ফিলিস্তিনি পতাকা উত্তোলনের যে অভাবনীয় উদ্যোগ নেয়া হয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বার্তা পাঠিয়ে এ সমর্থন জানানোর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
-
ইসরাইলের সঙ্গে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করছেন জর্ডানের রাজা
মে ১৬, ২০২০ ১২:০৭জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরণের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গেই এ সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
-
বায়তুল মুকাদ্দাসের জন্যই জেনারেল সোলাইমানি শহীদ হয়েছেন: হামাস কমান্ডার
মে ১৬, ২০২০ ১১:৩৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী কমান্ডার ইসমাইল রেজওয়ান বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার হরণ করা যাবে না। হয়তো সময় পার হতে থাকবে, দখলদারি তৎপরতার হয়তো আরও বাড়বে কিন্তু ফিলিস্তিনিরা তাদের এ পবিত্র অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না।
-
আজ নাকাবা দিবস: ফিলিস্তিন দখলের বর্ষপূর্তি, চলছে বিক্ষোভ
মে ১৫, ২০২০ ১০:১৮অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকীতে আজ (শুক্রবার) নাকাবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা বিক্ষোভের আয়োজন করেছেন।
-
বিশ্ব কুদস দিবস পালন ঘোষণার পেছনে ইরানের লক্ষ্য ও বিরাজমান অবস্থা
মে ১৪, ২০২০ ১৩:৫৩আগামী ২২মে শুক্রবার পালিত হতে যাচ্ছে বিশ্ব কুদস দিবস। দখলদার ইসরাইল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো ফিলিস্তিনিদেরকে মুসলমানদের মন থেকে মুছে দেয়ার চেষ্টা করলেও প্রতি বছর এ দিবস পালনের ফলে ফিলিস্তিন ইস্যু দিন দিন আরো চাঙ্গা হচ্ছে। গত প্রায় ৭০ বছর ধরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ড জবর দখল করে আছে। ফিলিস্তিন জবর দখলের এতো বছর পরও ইসরাইল বর্বর নির্যাতনের ধারা অব্যাহত রেখেছে। ইহুদিবাদী ইসরাইলের এই ন্যক্কারজনক আগ্রাসনের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। তা সত্ত্বেও ফিলিস্তিনের মজলুম
-
ইসরাইলের দখলদারিত্বের অবসানে ব্যবস্থা নিন: মুসলিম এবং বিশ্ব সমাজকে ইরান
মে ১৪, ২০২০ ১১:৩৩দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি আবারো জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলের গত কয়েক দশকের দখলদারিত্বের অবসানের লক্ষ্যে অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করার জন্য মুসলিম জাতি এবং আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
বর্ণবাদী ইসরাইলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে: হামাস
মে ১৪, ২০২০ ০১:৩৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসনব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের জন্যও অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে।
-
শরণার্থী শিবিরে ১৪ বছরের ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইসরাইল
মে ১৩, ২০২০ ১১:৫৪জর্দান নদীর পশ্চিম তীরের আল-খলিল (হেব্রন) শহরে ইহুদিবাদী সেনাদের হামলায় ১৪ বছরের এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।
-
করোনা দুর্যোগেও পম্পেও’র ইসরাইল সফর: সিদ্ধান্ত হবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে
মে ১৩, ২০২০ ১১:০৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দখলদার ইসরাইলের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্ক নজিরবিহীন অবস্থানে পৌঁছেছে। ইসরাইলের অবৈধ ও বেআইনি দাবি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টার কোনো ত্রুটি করেননি। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের সফর সীমিত করা হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একদিনের জন্য ইসরাইল সফরে গেছেন।
-
ফিলিস্তিনিদের হামলায় মারা গেছে ইসরাইলি সেনা
মে ১২, ২০২০ ১৫:৫০ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালানোর সময় সৃষ্ট সংঘর্ষে মারা গেছে ইহুদিবাদী ইসরাইলের এক সেনা। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আটক অভিযান চালানোর সময় ফিলিস্তিনিরা পাথর ছুঁড়লে ওই সেনার মাথায় লাগে এবং সে মারা যায়।