-
'গত ১৭ মাসে ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ সম্পৃক্ত'
ফেব্রুয়ারি ০২, ২০২৬ ১৩:৩৭বাংলাদেশে গত ১৭ মাসে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং সাত হাজার ৮২ জন আহত হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি গবেষণা অনুযায়ী, ৫ আগস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনার সাথে বিএনপি যুক্ত।
-
সঠিক সরকার নির্বাচন করতে না পারলে উল্টো দিকে যেতে হবে: মির্জা ফখরুল
জানুয়ারি ৩১, ২০২৬ ১৬:৫২বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আদায় করতে আমাদের খুবই কষ্ট করতে হয়েছে। ১৫ বছর আন্দোলন করতে হয়েছে। ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার লোক প্রাণ দিয়েছেন। ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন।
-
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
জানুয়ারি ৩১, ২০২৬ ১৫:০৭বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতা বলছেন, দাঁড়িপাল্লার জন্য কোনো মহিলা যদি ভোট চাইতে যায়, তাঁর কাপড় খুলে নেওয়া হবে। ভোটের আগে যদি তুমি মায়ের কাপড় খুলতে পারো, ভোটের পরে ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও তোমরা খুলে নিতে পারো।’
-
জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা: রুহুল কবির রিজভী
জানুয়ারি ৩০, ২০২৬ ১২:২৩জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াতে ইসলামীর আমির
জানুয়ারি ৩০, ২০২৬ ১১:২৭বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে একজন রিকশাচালকও প্রধানমন্ত্রী হতে পারে।"
-
শেরপুরের ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার
জানুয়ারি ২৯, ২০২৬ ১৪:৫৬বাংলাদেশের শেরপুরে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
-
অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না: জামায়াতের আমির
জানুয়ারি ২৯, ২০২৬ ১২:৩৩বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়-এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না।’
-
শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার
জানুয়ারি ২৯, ২০২৬ ১১:৪৯বাংলাদেশের শেরপুরে সংঘটিত সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার বলেছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক। শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
-
চাঁদাবাজিকে পেশা হিসেবে দেখতে চায় না জনগণ: ডা.শফিকুর রহমান
জানুয়ারি ২৫, ২০২৬ ১৩:১৪বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের কোনো মানুষ চাঁদাবাজিকে নতুন পেশা হিসেবে দেখতে চায় না। রোববার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
-
আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:৫১বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।’