-
ইরানের সঙ্গে বাণিজ্য সর্বোচ্চ পর্যায়ে নিতে চায় পাকিস্তান
সেপ্টেম্বর ০৫, ২০২০ ১৩:২৫পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ বলেছেন, তারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। খুব শিগগিরই তিনি ইরান সফর করবেন বলে জানিয়েছেন।
-
ঈদে পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩ দিন ও ঘোঁজাডাঙা দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ
জুলাই ৩১, ২০২০ ০৩:৩০ঈদুল আজহা উপলক্ষে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর দিয়ে আজ (শুক্রবার) থেকে রোববার পর্যন্ত তিন দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। অন্যদিকে, ভারতের ঘোঁজাডাঙা ও বাংলাদেশের ভোমরা স্থল বন্দরের মধ্যে একটানা ৬ দিনের জন্য বাণিজ্য বন্ধ থাকছে। ভারতে আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
-
ভারত-বাংলাদেশের মধ্যে রেল কন্টেইনারে পণ্য পরিবহণ শুরু, পেট্রাপোল বন্দরে কাজ হারানোর আশঙ্কা
জুলাই ২৬, ২০২০ ১৩:৫৫ভারত-বাংলাদেশের মধ্যে রেল কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহণ শুরু হওয়ায় কাজ হারানোর আশঙ্কা করছেন পেট্রাপোল বন্দরের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষজন।
-
করোনা পরবর্তীকালে বাণিজ্যে আমাদের জন্য শুভদিন অপেক্ষা করছে: টিপু মুনশি
জুলাই ২৩, ২০২০ ১২:৩৪বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আশাবাদ ব্যক্ত করে বলেছেন: কোভিড-১৯ পরবর্তী সময়ে বাণিজ্যে আমরা আবার ঘুরে দাঁড়াব, আমরা সেটা পারব। সামনে আমাদের জন্য শুভদিন অপেক্ষা করছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং রিসার্স অ্যান্ড পলিসি ইনটিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) যৌথভাবে আয়োজিত জুম প্লাটফর্মে ‘কোভিড-১৯ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
-
ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্য ২ হাজার কোটি ডলারে নেবে
জুলাই ২১, ২০২০ ১৫:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্যের পরিমাণ দুই হাজার কোটি ডলারে নিতে চায়। ইরান-ইরাক জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান ইয়াহিয়া আলী ইসহাক একথা বলেছেন। তিনি বলেন, দু দেশের মধ্যকার বাণিজ্য বাড়ানোর উপায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে।
-
করোনার মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী ইরাক
জুলাই ২০, ২০২০ ১১:৩৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের নেতৃত্ব একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল গতকাল বাগদাদ সফর করেছেন। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে ইরাকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
-
ফরাসি পণ্যের ওপর প্রতিশোধমূলক শূল্ক আরোপ করল আমেরিকা
জুলাই ১১, ২০২০ ১৬:৪১ফরাসি কিছু পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ প্রতিশোধমূলক শূল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে আমেরিকার কয়েকটি ডিজিটাল কোম্পানির ওপর শূল্ক আরোপ করে ফ্রান্স।
-
বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির আগ্রহ ভারতের
জুলাই ১০, ২০২০ ১৩:৪১বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য বহুমুখী কৌশল গ্রহণ করতে যাচ্ছে ভারত। সম্প্রতি বাংলাদেশের ৯৭ ভাগ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দিয়েছে চীন। এরইপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটু কাছে টানার চেষ্টা করছে ভারতও।
-
৩ মাস পর আবার সীমান্ত খুলে দিয়েছে ইরাক
জুলাই ০৮, ২০২০ ১২:৪২তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথ সীমান্ত ক্রসিং শালামচে খুলে দিয়েছে ইরাক। এ সীমান্ত দিয়ে ইরান থেকে গুরুত্বপূর্ণ নানা ধরনের পণ্য সামগ্রী ইরাকে প্রবেশ করে। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর ইরাক এই সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছিল।
-
সুয়েজ খালের প্রয়োজনীয়তা ম্লান করে দেবে চবাহার বন্দর: ইরান
জুলাই ০৬, ২০২০ ০৩:৫০ইরানে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চবাহার সমুদ্রবন্দর শিগগিরই ইউরোপের সঙ্গে এশিয়ার বাণিজ্যিক রুট হিসেবে সুয়েজ খালের প্রয়োজনীয়তা ম্লান করে দেবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর- চবাহারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুররহিম কুর্দি গতকাল (রোববার) এ প্রত্যয় ব্যক্ত করেন।