-
ইরানের বিরুদ্ধে ৪ আরব দেশের অভিযোগ ব্যর্থতা ঢাকার চেষ্টা: তেহরান
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৪:১১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, "চারটি আরব দেশ নিয়ে গঠিত চতুর্পক্ষীয় কমিটির তেহরান বিরোধী বক্তব্য ষড়যন্ত্রমূলক এবং মধ্যপ্রাচ্যের বাস্তব অবস্থান থেকে বিশ্বজনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা। একইসঙ্গে তাদের ইরান বিরোধী বক্তব্য থেকে এ অঞ্চলে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টিও ফুটে উঠেছে।"