-
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: আমেরিকা
জানুয়ারি ০৯, ২০২২ ০৭:১০বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে আমেরিকার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই। এ কারণে তারা আশা করছেন রাশিয়ার সঙ্গে আসন্ন বৈঠকে অগ্রগতি অর্জিত হবে। ইউক্রেনে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিকে রাশিয়া সব সময় তার জন্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক ইস্যু হিসেবে দেখে আসছে।
-
আমেরিকা ও ন্যাটোর সঙ্গে আলোচনায় শক্তভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা হবে
ডিসেম্বর ২৯, ২০২১ ০৮:৪৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার সঙ্গে আসন্ন বৈঠকে নিজের দেশের স্বার্থ শক্তভাবে রক্ষা করা হবে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে তখন এই আলোচনা হতে যাচ্ছে।
-
বাগদাদে বসবে ইরান-সৌদি পরবর্তী বৈঠক
ডিসেম্বর ২৪, ২০২১ ১২:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে ইরাকের রাজধানী বাগদাদে পরবর্তী দফা বৈঠক অনুষ্ঠিত হবে এবং তেহরান তাতে অংশ নেবে।
-
বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে
নভেম্বর ১৬, ২০২১ ০৭:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে চলেছে। বিদেশি উপস্থিতির বিপরীতে ইরান মনে করে এ অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।
-
প্রধানমন্ত্রী ইমরান খানসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
অক্টোবর ১৪, ২০২১ ১৪:৪৪জেনারেল বাকেরির পাকিস্তান সফর প্রধানমন্ত্রী ইমরান খানসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানসহ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
-
ইসরাইলি মন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিন কর্মকর্তাদের বৈঠক
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৪:২৬ইহুদিবাদী ইসরাইলের কয়েকজন মন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করল ফ্রান্স
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৫৪চলতি সপ্তাহে ব্রিটিশ সহকারী প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ফ্রান্সের সাবমেরিন বিক্রির চুক্তি বাতিল করে দিয়ে ব্রিটেন ও আমেরিকা ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি করার পর ফ্রান্স এই পদক্ষেপ নিল।
-
তাজিকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন আঞ্চলিক সহযোগিতার পথ খুলে দেবে
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১২:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি প্রতিবেশী তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরান ও দুশানবের সম্পর্ক উন্নত হলে দু দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার পথ খুলে যাবে।
-
তুরস্কের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করল সিরিয়া
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১২:৫৯তুরস্কের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে,খুব শিগগিরই ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের গোয়েন্দা প্রধানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। তুরস্কের সঙ্গে এ ধরণের কোনো বৈঠকের সম্ভাবনা নেই।
-
ইসরাইলি যুদ্ধমন্ত্রীর সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক
আগস্ট ৩০, ২০২১ ১৪:৩০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত ১০ বছরের মধ্যে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে উঁচু পর্যায়ের প্রথম বৈঠক এটি।