-
‘সানা আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দিতে চায় সৌদি’
ডিসেম্বর ০৭, ২০২০ ০৭:২৬সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। হামলা বাড়ানোর মাধ্যমে তারা রাজধানী এ বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেয়ার আশা করছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক খালেদ আল শাইয়েফ একথা বলেছেন।
-
খার্তুমে ইসরাইলি বিমান: সুদানও যোগ দিচ্ছে বিশ্বাসঘাতকদের দলে?
অক্টোবর ২২, ২০২০ ০৮:০৪ইহুদিবাদী ইসরাইলের একটি যাত্রীবাহী বিমান সুদানের রাজধানী খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে একাধিক ইসরাইলি সূত্র খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পদাংক অনুসরণ করে সুদানও ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে যখন ব্যাপক জল্পনা চলছে তখন এ খবর প্রকাশিত হলো।
-
সৌদি আরবে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালালো ইয়েমেন
সেপ্টেম্বর ১৮, ২০২০ ০৪:৩৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে ওই হামলা হয়।
-
নিজস্ব প্রযুক্তির ভ্রাম্যমাণ এয়ার কন্ট্রোল টাওয়ার উদ্বোধন করল ইরান
জুলাই ২৭, ২০২০ ১৫:০১ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (সোমবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভ্রাম্যমাণ এয়ার কন্ট্রোল টাওয়ার উদ্বোধন করেছে। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং সড়ক ও শহর উন্নয়নমন্ত্রী মোহাম্মাদ ইসলামি এ সময় উপস্থিত ছিলেন।
-
করোনার প্রকোপ শুরু হওয়ার পর ইস্পাহানে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট
জুলাই ১৮, ২০২০ ০১:১৮প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর প্রথমবারের মতো ইরানের ঐতিহাসিক নগরী ইস্পাহান থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হয়েছে। ইস্পাহান আন্তর্জাতিক বিমানবন্দরের মহাপরিচালক হাসান আমজাদি বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
-
করোনার প্রভাবে বহু এয়ারলাইন্স দেউলিয়া হওয়ার আশঙ্কা
জুলাই ০৩, ২০২০ ১৩:২২অর্থনীতিতে করোনা মহামারির থাবার অন্যতম বড় শিকার বিমান খাত। প্রায় চার মাস ধরে অর্ধেকে নেমে এসেছে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন। স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে ৮০ শতাংশের মতো। এতে রেকর্ড সংখ্যক ক্ষতির মুখে পড়েছে এ খাতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা মনে করছেন, চার মাসের ক্ষতি পুষিয়ে নিতে লাগতে পারে কয়েক বছর।#
-
বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলা: জানাচ্ছে ইরাকি বাহিনী
জুন ০৯, ২০২০ ০১:৩৪ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রকেট আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গতরাতে বিমানবন্দরের দক্ষিণ এলাকা থেকে রকেটটি ছোড়া হয় এবং তা বিমানবন্দরের কাছে গিয়ে পড়ে।
-
হাফতার বাহিনীর কাছ থেকে ত্রিপোলি বিমানবন্দরের দখল নিল সরকারি সেনারা
জুন ০৪, ২০২০ ০৪:৩৩লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের কাছ থেকে রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি সেনারা। বিমানবন্দর পুনর্দখলের আগে সেখানে দু পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়।
-
লিবিয়ার বৃহত্তম বিমানবন্দরে খলিফা হাফতারের ক্ষেপণাস্ত্র হামলা
মে ১০, ২০২০ ০২:০৫লিবিয়ার বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার দেশটির রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। ত্রিপোলির ‘মুয়াইতিকা’ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (শনিবার) বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হাফতার বাহিনী।
-
ফার্সি ভাষায় মামনুন ممنون মানে ধন্যবাদ (১৮৬তম পর্ব)
এপ্রিল ১১, ২০২০ ১০:০৮পাঠক,ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকই ভাল আছেন। আপনারা যারা নিয়মিত সঙ্গ দিচ্ছেন তারা জানেন যে, বিদেশী ছাত্র মোহাম্মাদ উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইরানে এসেছিল।