-
একদিনে নিহত ২১০; গাজায় ৬৪ দিনে মোট নিহত ১৭,৭০০ ফিলিস্তিনি
ডিসেম্বর ১০, ২০২৩ ০৭:২১অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল (শনিবার) একদিনের ইসরাইলি নির্বিচার বোমাবর্ষণে অন্তত ২০০ মানুষ নিহত ও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ এই উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের ৬৪তম দিনের পরিসংখ্যান তুলে ধরেন।
-
ইসরাইলি বিমান হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি কবি রেফাত আলারির
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৫:০০ফিলিস্তিনের তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি ও শিক্ষাবিদ রেফাত আলারির গতরাতে ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন। তিনি ফিলিস্তিনবাসীর দুঃখ-কষ্ট ও স্বপ্নের কথা ইংরেজিতে লিখে বিশ্ববাসীকে জানাতেন।
-
গাজায় হাসপাতাল ধ্বংসের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছে ইসরাইলি বাহিনী
নভেম্বর ২৫, ২০২৩ ১৭:৫০গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা বলেছেন, দখলদার ইসরাইলি বাহিনী গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
-
গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি শহীদ
নভেম্বর ১৮, ২০২৩ ১৬:৩৮উত্তর গাজার আল-ফাখুরা স্কুলে ইসরাইলি বোমা হামলায় দুইশ'র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের নির্বিচার হামলা থেকে বাঁচতে জাবালিয়া এলাকার এই স্কুলে হাজার হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে চাপের মুখে ইলন মাস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ১০:২১সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছেন। তিনি সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বোমা বর্ষণে নারী ও শিশু মৃত্যুর বিষয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোতে বিশ্বাসযোগ্য খবর পরিবেশন না করার সমালোচনা করেছিলেন। এরপর তিনি পশ্চিমাদের রোষানলে পড়েন।
-
ইসরাইলি বিমান হামলায় আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ ধ্বংস
নভেম্বর ১২, ২০২৩ ১৫:৩৬গাজা উপত্যকার স্বাস্থ্য উপমন্ত্রী ইউসুফ আবু রিশ জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফার কার্ডিয়াক বিভাগ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইসরাইলি দখলদাররা কার্ডিয়াক ভবনটি একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এর আশাপাশে প্রচণ্ড সংঘর্ষ চলছে।
-
সিরিয়ার কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল
নভেম্বর ১২, ২০২৩ ১৪:০৬ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন চলছে এবং হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ শহীদ হয়েছেন তখন সিরিয়ার অভ্যন্তরে দখলদার বাহিনী নতুন করে এই হামলা চালানো।
-
গাজার শিশু হাসপাতালে ইসরাইলের বিমান হামলা
নভেম্বর ০৬, ২০২৩ ১১:১৯ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শিশু হাসপাতলে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ফিলিস্তিনের সূত্রগুলো জানিয়েছে।
-
সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামলা, তেল আবিবকে সতর্ক করলো রাশিয়া
নভেম্বর ০১, ২০২৩ ১২:০৪গাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তা ইসরাইলের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে ছড়িয়ে দেয়া অগ্রহণযোগ্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গত সাত অক্টোবর থেকে বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর ইসরাইল সিরিয়ার ওপর হামলা বাড়িয়ে দেয়ার প্রেক্ষাপটে এই হুশিয়ার উচ্চারণ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
-
মানবতার একটি অংশের অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বিশ্ব: জাতিসংঘ
অক্টোবর ২৭, ২০২৩ ১১:২৭জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিতস বলেছেন, মানবতার একটি অংশের অকাট্য অধিকার রক্ষা করতে গোটা বিশ্ব ব্যর্থ হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল যখন নিরবচ্ছিন্নভাবে পাশবিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে তখন তিনি এ মন্তব্য করলেন।