-
জনরোষের মুখে পালিয়ে গেলেন শেখ হাসিনা, ছাত্র-জনতার দখলে গণভবন
আগস্ট ০৫, ২০২৪ ১১:২৪তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে আজ দেশ থেকে পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। গণভবনে প্রবেশ করেছে আন্দোলনকারীদের মিছিল। সেখানে হাত উঁচু করে তাদের উল্লাস করতে দেখা যাচ্ছে।
-
সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের
আগস্ট ০৪, ২০২৪ ১৪:৫১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান শেখ হাসিনার
আগস্ট ০৪, ২০২৪ ১৪:৪০বাংলাদেশে আন্দোলনের নামে যারা নাশকতা করছে তারা কেউ 'ছাত্র নয়' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
-
অসহযোগ আন্দোলনের প্রথম দিন: হামলা, সংঘর্ষ, গুলিতে সারা দেশে নিহত ৯১
আগস্ট ০৪, ২০২৪ ১১:৫৩বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন সংঘর্ষ ও গুলিতে সারাদেশে ৯১ জন নিহত হয়েছে। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন ও বরিশালে ১ জনসহ ৯১ জন নিহত হয়েছেন।
-
বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর রিট খারিজ
আগস্ট ০৪, ২০২৪ ১০:১৩বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে আদালত গুলি চালানোর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান যেন মেনে চলা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছে।
-
অসহযোগ আন্দোলন: ঢাকায় সংঘর্ষ, ৩ জেলায় নিহত ৪
আগস্ট ০৪, ২০২৪ ০৯:১৪বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ (রোববার) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। অসহযোগ আন্দোলন শুরুর পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে। সংঘর্ষে মুন্সীগঞ্জে দুইজন, রংপুরে একজন ও মাগুরায় একজন নিহত হয়েছে।
-
শেষ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
আগস্ট ০৩, ২০২৪ ১৪:৫৩বাংলাদেশের রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে আগামীকাল (রোববার) সারাদেশে সর্বাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
-
নির্বাচিত সরকারকে উৎখাতে বিএনপি-জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: কাদের
আগস্ট ০৩, ২০২৪ ১৪:০৪বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আগামীকাল (রোববার) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া, ৫ আগস্ট বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে ক্ষমতাসীন দলটি।
-
প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করল বাংলাদেশ সরকার
আগস্ট ০৩, ২০২৪ ১৩:১৯পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ (শনিবার) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন।
-
কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী, আসিফ মাহমুদের 'না'
আগস্ট ০৩, ২০২৪ ১১:১৩কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’