-
কমিশনের একপেশে সুপারিশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৫৫বাংলাদেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
শেখ হাসিনার সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান: প্রেস সচিব
অক্টোবর ২৯, ২০২৫ ১৬:৪৬বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন, তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।’
-
ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে: মির্জা ফখরুল
অক্টোবর ২৯, ২০২৫ ১৪:২৭বাংলাদেশের জাতীয় ঐকমত্য কমিশন দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: বিএনপি
অক্টোবর ২৮, ২০২৫ ১৬:১০বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি।
-
খতিব মোহেববুল্লাহ নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন: পুলিশ
অক্টোবর ২৮, ২০২৫ ১৪:৪১বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর আলোচিত খতিব মুফতি মোহেববুল্লাহ মিয়াজী অপহৃত হননি বরং তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। গাজীপুর থেকে নিজ ইচ্ছায় বাসে চড়ে পঞ্চগড় গিয়ে নিজের পায়েই শিকল জড়িয়ে রেখেছিলেন তিনি।
-
জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
অক্টোবর ২৮, ২০২৫ ১৩:৪৮বাংলাদেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন।
-
ঢাকার ক্যাসিনো হোতা সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
অক্টোবর ২৮, ২০২৫ ১১:২২বাংলাদেশের রাজধানী ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
-
উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
অক্টোবর ২৭, ২০২৫ ১১:২৬‘নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’ বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। তা এড়াতে এক বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করে যাবে।
-
২৩ ঘণ্টা পর আবার পুরোপুরি চালু হলো মেট্রোরেল
অক্টোবর ২৭, ২০২৫ ০৮:২৭বাংলাদেশের রাজধানী ঢাকার ফার্মগেট এলাকার একটি স্টেশন থেকে বিয়ারিং প্যাড পড়ে পথযাত্রীর মৃত্যুর প্রায় ২৩ ঘণ্টা পর আজ সোমবার সকাল ১১টায় শাহবাগ–আগারগাঁও অংশে মেট্রোরেল চালু হয়েছে। ফলে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে চালু হলো মেট্রোরেল।
-
ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, এমন কিছুতে যাওয়া ঠিক হবে না: সালাহউদ্দিন আহমদ
অক্টোবর ২৬, ২০২৫ ১৫:৩৩বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার পক্ষে মত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এমন কোনো পদ্ধতির মধ্যে যেন না যাওয়া হয়, যা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।