• মৎস্য ভবন মোড় অবরোধ ইশরাক সমর্থকদের, যান চলাচল বন্ধ

    মৎস্য ভবন মোড় অবরোধ ইশরাক সমর্থকদের, যান চলাচল বন্ধ

    মে ২১, ২০২৫ ০৯:৫৪

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দিয়েছে।

  • উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের

    উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের

    মে ২১, ২০২৫ ০৮:৪২

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। আজ(বুধবার) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

  • গত ১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

    গত ১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

    মে ২১, ২০২৫ ০৬:৫৯

    বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা। ২০ ব্যাংক থেকে এই টাকা লুট হয়। ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা হাতি নেওয়ার প্রমাণ উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন।

  • জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সুপরিকল্পিত পাঁয়তারা চলছে: ফখরুল

    জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার সুপরিকল্পিত পাঁয়তারা চলছে: ফখরুল

    মে ২০, ২০২৫ ১৪:২১

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগামীর বলেছেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে।

  • অপহরণ ও ধর্ষণ মামলায় নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ

    অপহরণ ও ধর্ষণ মামলায় নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ

    মে ২০, ২০২৫ ১২:৪৪

    অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

  • আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

    আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

    মে ১৯, ২০২৫ ১৩:১৫

    বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এ স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

  • নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ, ২২ মে জামিনের আদেশ

    নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ, ২২ মে জামিনের আদেশ

    মে ১৯, ২০২৫ ১২:৩৭

    বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজ সকাল ১০.২০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সিএমএম আদালত উভয়পক্ষের শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২২ মে জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে।

  • নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

    নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু

    মে ১৮, ২০২৫ ১৫:০৬

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা হয়নি।

  • আজও সমর্থকদের বিক্ষোভ, নগর ভবন অবরুদ্ধ

    আজও সমর্থকদের বিক্ষোভ, নগর ভবন অবরুদ্ধ

    মে ১৮, ২০২৫ ১৪:১৯

    ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

  • নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিল ইশরাক সমর্থকরা

    নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিল ইশরাক সমর্থকরা

    মে ১৭, ২০২৫ ১৫:০৭

    বাংলাদেশের রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ(শনিবার) সকাল ৯টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়।