-
দামেস্কে বিশাল গৃহায়ণ প্রকল্পের উদ্বোধন করলেন আসাদ
মার্চ ১৮, ২০১৬ ০৯:১৮১৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার রাজধানী দামেস্কে বিশাল একটি গৃহায়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও উন্নয়ন প্রচেষ্টার প্রতীক হিসেবে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, “আমরা এমন একটি দেশের নির্মাণ কাজ নিয়ে কথা বলছি যেখানে ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।”
-
রাসায়নিক অস্ত্রের অজুহাতে সিরিয়ায় হামলা না চালিয়ে ‘গর্বিত’ ওবামা
মার্চ ১১, ২০১৬ ০৮:৩১মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ২০১৩ সালে তার ওপর ব্যাপক চাপ সত্ত্বেও তিনি সিরিয়া সরকারের বিরুদ্ধে বিমান হামলা চালানো থেকে বিরত ছিলেন। রাজধানী দামেস্কের কাছে সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে- এই অজুহাতে ওই হামলা চালানোর কাছাকাছি চলে গিয়েছিল ওয়াশিংটন। কিন্তু ওবামা বলেছেন, শেষ পর্যন্ত সে হামলার অনুমতি তিনি দেননি এবং এজন্য তিনি ‘গর্ব’ অনুভব করেন।
-
সিরিয়ার সেনাদের ধৈর্যের সীমা আছে: আসাদ
মার্চ ০১, ২০১৬ ২০:৪১১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসীরা প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। কিন্তু সিরিয়ার সেনারা এ পর্যন্ত কোনো জবাব দেয়া থেকে বিরত রয়েছে তবে তাদের ধৈর্যের সীমা আছে। জার্মানির গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ। তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার আরো পরে সম্প্রচারিত হবে।
-
যুদ্ধবিরতি মেনে চলতে পুতিনকে আশ্বাস দিলেন আসাদ
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ১৪:৫৬২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় আসন্ন যুদ্ধবিরতি মেনে চলার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা বলেন। সে সময় আসাদ পুতিনকে আশ্বস্ত করেন যে, তার পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে চলতে সমস্যা নেই।
-
এপ্রিলে সিরিয়ায় নির্বাচন হবে: প্রেসিডেন্ট আসাদের ঘোষণা
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৭:৪৭২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আগামী এপ্রিল মাসে সিরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকা ও রাশিয়া সিরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে ১৩ এপ্রিল সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
-
দলছুট সেনাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আসাদ
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ০৭:১৬১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক ডিক্রি জারি করে সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সদস্যদের পাশাপাশি সামরিক বাহিনী-সম্পর্কিত সব ধরনের অপরাধীদের ক্ষমা করে দিয়েছেন।
-
সৌদি আরব ২ বছর ধরে আগ্রাসনের চেষ্টা করছে: আসাদ
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ১০:২৯১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, গত দুই বছর ধরে তুরস্ক ও সৌদি আরব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে তার দেশে আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে। অথচ এ দুটি দেশই উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রতি ব্যাপকভাবে সমর্থন দিয়ে চলেছে। গতকাল (সোমবার) টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ।
-
প্রয়োজনে আসাদকে জোর করে নামানো হবে: সৌদি
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৫:০৮১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় সব রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে। তিনি দাবি করেছেন, “বাশার আসাদ দুর্বল হয়ে পড়েছেন এবং তিনি শেষ হয়ে গেছেন।”