-
শীর্ষ শিয়া আলেমের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন সরকার
জুন ২০, ২০১৬ ১৬:১০বাহরাইনের স্বৈরতান্ত্রিক সরকার দেশটির শীর্ষ পর্যায়ের শিয়া আলেম শেখ ঈসা আহমাদ কাসিমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। বাহরাইনের সরকারি বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
-
বাহরাইনের রাজনৈতিক জোটকে নিষিদ্ধ করার নিন্দা করল ইরান
জুন ১৬, ২০১৬ ২১:০১বাহরাইনের প্রধান বিরোধী রাজনৈতিক জোট আল-ওয়েফাককে নিষিদ্ধ করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বৃহস্পতিবার বলেছেন, বাহরাইনের আলে খলিফা সরকারের এ পদক্ষেপের কারণে দেশটির সংকট আরো জটিল হবে।
-
প্রধান বিরোধী জোটকে নিষিদ্ধ করল বাহরাইন, সম্পদ জব্দের নির্দেশ
জুন ১৪, ২০১৬ ১৩:৩৫বাহরাইনের প্রধান রাজনৈতিক জোট আল-ওয়েফাকের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দেশটির রাজতান্ত্রিক আলে খলিফার সরকার। একইসঙ্গে এ জোটের সমস্ত সম্পদ জব্দেরও নির্দেশ দেয়া হয়েছে।
-
দেশ ছাড়লেন বাহরাইনের মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা
জুন ১১, ২০১৬ ১৫:১২বাহরাইনের খ্যাতিমান মানবাধিকার নেত্রী জয়নাব আল-খাজা অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন। টুইটারে কয়েকটি বার্তায় তিনি বলেছেন, তাকে অনির্দিষ্টকালের কারাদণ্ড দেয়া হতে পারে এই আশংকায় তিনি বাহরাইন ছেড়ে সুইডেনে চলে যাচ্ছেন।
-
হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে বাহরাইন থেকে বহিষ্কার
মার্চ ১৪, ২০১৬ ১৫:৫১১৪ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বাহরাইন থেকে লেবাননের কয়েকজন নাগরিককে বহিষ্কার করার কথা জানিয়েছে দেশটির রাজতান্ত্রিক সরকার। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের ভাষায় বলেছে, “সন্ত্রাসী হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা এবং হিজবুল্লাহকে সমর্থন করার জন্য লেবাননের কয়েকজন নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।”
-
বাহরাইনকে ৭ কোটি ডলারের অস্ত্র যুগিয়েছে ব্রিটেন
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ০৮:০৪১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): বাহরাইনের অত্যাচারী শাসকগোষ্ঠীকে প্রায় সাত কোটি ডলারের অস্ত্রের যোগান দিয়েছে ব্রিটিশ সরকার। ২০১১ সাল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরুর পর পারস্য উপসাগরীয় দেশটিকে এ অস্ত্রের যোগান দেয়া হয়। বর্বরোচিত নির্যাতন এবং মানবতা লঙ্ঘনের ঘটনা সত্ত্বেও এ এ সব অস্ত্রের যোগান দিয়ে গেছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্স আজ(রোববার) এ খবর দিয়েছে।
-
শেখ নিমরের প্রাণদণ্ডের বিরুদ্ধে সৌদি আরব-বাহরাইনে বিক্ষোভ
ফেব্রুয়ারি ১২, ২০১৬ ১০:০৬১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর আন-নিমরের মৃত্যুদণ্ডকে কার্যকরের ৪০ তম দিবস উপলক্ষে সৌদি আরব এবং বাহরাইনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
-
সৌদির নির্লজ্জ অনুসরণ: সিরিয়ায় সেনা পাঠাবে বাহরাইনও
ফেব্রুয়ারি ০৬, ২০১৬ ১৬:০৬৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবকে অনুসরণ করে বাহরাইনও সিরিয়ায় স্থলসেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানের মুখে যখন বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা ক্রমেই পিছু হটছে তখন এ আগ্রহ প্রকাশ করল বাহরাইন। ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ আলে খলিফা এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের সঙ্গে সমন্বয় রেখে সিরিয়ায় সেনা পাঠাতে চায় মানামা।
-
বন্দি নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বাহরাইন: এইচআরডাব্লিউ
জানুয়ারি ২৮, ২০১৬ ০৯:৫৮২৮ জানুয়ারি (রেডিও তেহরান): বাহরাইন সরকার রাজনৈতিক বন্দিদের ওপর নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। বাহরাইন সরকার দেশে রাজনৈতিক সংস্কার আনার যে দাবি করেছে তাও নাকচ করে দিয়েছে সংস্থাটি।