-
‘রেডিও তেহরান : পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক সাহসী সংবাদমাধ্যম’
এপ্রিল ০১, ২০২২ ০৮:৫৩প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে রেডিও তেহরান সাহসী এক সংবাদমাধ্যম। বিশ্বের মানুষ যখন সঠিক ও নিরপেক্ষ খবর খবরের প্রত্যাশায় উদগ্রীব, রেডিও তেহরান তখন তাদেরকে আশ্বস্ত করছে। এটিই রেডিও তেহরানের মাহাত্ম্য।
-
'ভালোবাসার তীব্র আবেগে শ্রোতাদেরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে রেডিও তেহরান'
মার্চ ৩১, ২০২২ ১২:১৩আসসালামু আলাইকুম! আশাকরি রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং শ্রোতাবন্ধু সবাই কুশলে আছেন। আমিসহ আমার শ্রোতা ক্লাবের সবাই খুব ভালো আছি ও নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি। আপনাদের ওয়েবসাইট ভিজিট করছি, ফেসবুক পেজ দেখছি। লাইক দিচ্ছি, মতামত লিখছি, পোস্ট শেয়ার করছি।
-
'ফার্সি নতুন বছরের প্রথম প্রিয়জন অনুষ্ঠানটি ছিল নতুনত্ব ও বৈচিত্র্যে ভরা'
মার্চ ৩০, ২০২২ ১১:২৫সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই ফার্সি নববর্ষের প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা রইল। ইরানের ফার্সি নওরোজের প্রথম মাস ফারভারদিনের প্রথম চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানটি বিগত বছরের তুলনায় ভিন্ন আঙ্গিকে সাজানো ও পরিবেশিত হয়েছে।
-
প্রিয়জন: মনের মাধুরী মিশিয়ে কথামালার নাম রেডিও তেহরান
মার্চ ২৯, ২০২২ ১১:২২শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি গাজী আব্দুর রশীদ এবং আমি আশরাফুর রহমান।
-
'রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান শুনে টনসিল নিয়ে ভ্রান্ত ধারণা দূর হল'
মার্চ ২৮, ২০২২ ১১:৩৭মহাশয়, শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিনই শুনি আর অন্যদেরও শুনতে উৎসাহিত করি। আমার উৎসাহে এখন অনেকেই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। আমি অনুষ্ঠান শুনে প্রতি সপ্তাহে ১/২ টি মেইলও করি।
-
বিশ্ব মানবতার জন্য এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছে ইরান
মার্চ ২৭, ২০২২ ০৮:২২১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানের এ ভূমিকার সাথে বাংলা ভাষাভাষী মানুষকে পরিচিতি করার লক্ষ্যে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রকাশিত হলো প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমানের লেখা।
-
‘সত্যিকারের মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে শুনি রংধনু আসর’
মার্চ ২৫, ২০২২ ০৮:০৬সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। মানুষের পরিচয় তার আচরণে। তার বিবেকের জাগরণের উন্নত ও অনুপম চরিত্র মাধুর্যে। কোমলীয়তায়, মেধায় মানুষ সুন্দর ও বিচক্ষণ হয়। আর আমি বিশ্বাস করি মানুষের উত্তম আচরণগুলো জগতে মহীয়ান হয়ে থাকে মানুষের অন্তরের সুনিপুণ গাঁথুনিতে।
-
মজলুম জনগোষ্ঠীর দায়িত্ব কাঁধে তুলে নিয়ে প্রিয় রাষ্ট্রে পরিণত হয়েছে ইরান
মার্চ ২৪, ২০২২ ০৭:১৫১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানের এ ভূমিকার সাথে বাংলা ভাষাভাষী মানুষকে পরিচিতি করার লক্ষ্যে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রকাশিত হলো প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম পুরস্কারপ্রাপ্ত খন্দকার রাবিবা ইয়াসমিনের লেখা।
-
‘আল্লাহ অশান্তি পছন্দ করেন না; বিশ্ব শান্তির জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে’
মার্চ ২৩, ২০২২ ০৮:০৮মহান স্রষ্টা আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের বসবাসের উপযুক্ত ক্ষেত্র হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষই নয়, ভূপৃষ্ঠে বিচরণকারী প্রতিটি প্রাণীর জন্যই একে বাসযোগ্য করেছেন। কিন্তু সেই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষেরা আল্লাহ্ প্রদত্ত নির্দেশ ও বিধানকে অমান্য করে অশান্তিময় করে তুলেছে।
-
‘১৭ মার্চের রংধনু আসর থেকে মনোরঞ্জনের পাশাপাশি উপদেশও পেলাম’
মার্চ ২২, ২০২২ ০৮:৩৫সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারের সকল সদস্যকে এক সাগর গভীর আন্তরিকতা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লিপিকা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।