-
ট্রাম্পের স্বীকারোক্তি: ‘মধ্যপ্রাচ্যে সেনা পাঠিয়ে ভুল করেছে আমেরিকা’
আগস্ট ২৩, ২০১৮ ১০:৩৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি শুরু থেকেই ছিল ভুল সিদ্ধান্ত। তিনি বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ স্বীকারোক্তি দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ওয়াশিংটনের উচিত হয়নি এবং এটি আমেরিকার ইতিহাসের এক মস্তবড় ভুল।
-
ভৌগোলিক সীমা পরিবর্তনের ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমেরিকা
জুন ২২, ২০১৮ ১৩:৩৫ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যের বর্তমান ভৌগোলিক কাঠামোয় পরিবর্তন আনার জন্য কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যার উদ্দেশ্য এ অঞ্চলের ভৌগোলিক সীমানায় গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।
-
মধ্যপ্রাচ্যকে কব্জায় রাখতে আমেরিকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা
এপ্রিল ২৪, ২০১৮ ১৪:২৯পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে একাধিক গোত্র, বর্ণ ও ধর্মের মানুষের বসবাস রয়েছে যা কিনা বিভিন্ন ঐশী ধর্মের প্রাণকেন্দ্র। এ ছাড়া, ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং তেল ও গ্যাসের খনির বিশাল ভাণ্ডারের কারণে এই এলাকাটির বিশেষ গুরুত্ব রয়েছে সবার কাছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে পাশ্চাত্যের লোলুপ দৃষ্টি রয়েছে এ অঞ্চলের ওপর।
-
ফিলিস্তিন ইস্যুতে কোনো ছাড় দেবে না ইরান: জারিফ
এপ্রিল ০৩, ২০১৮ ০২:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তার দেশের সমর্থন এখন একটি আদর্শিক বিষয়ে পরিণত হয়েছে এবং এ বিষয়টিতে কোনো ছাড় দেবে না ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা করা ইরানের পররাষ্ট্রনীতির অংশ: হাসান রুহানি
মার্চ ২৬, ২০১৮ ১০:০১ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত সম্পর্ক বৃদ্ধি করার বিষয়টিকে ইরানের পররাষ্ট্রনীতিতে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয়।
-
মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে আমেরিকা: ইরান
মার্চ ১৫, ২০১৮ ১৪:২২মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে পুঁজি করে আমেরিকা যেভাবে বিশেষ সুবিধা নেয়া চেষ্টা করছে তার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের বন্যায় ভাসিয়ে দিচ্ছে এবং এসব অস্ত্র যুদ্ধাপরাধীদের হাতে যাচ্ছে।"
-
আমেরিকা বোকার মতো মধ্যপ্রাচ্যে অর্থ খরচ করেছে: ট্রাম্প
ডিসেম্বর ২৩, ২০১৭ ০৯:২৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা বোকার মতো মধ্যপ্রাচ্যে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, “এ অর্থ ব্যয় আমাদের দেশ পুনর্নিমাণের পরিবর্তে দুই দলের ফ্যাশন হিসেবে কাজ করেছে।”
-
মধ্যপ্রাচ্যের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে: ইরান
অক্টোবর ৩১, ২০১৭ ০৯:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। বিদেশি শক্তির হস্তক্ষেপ এড়ানোর জন্য তিনি সংলাপের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সমস্যা সমাধানের আহ্বান জানান।
-
মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বের করে দেবে ইরান: ম্যাককেইনের সতর্কবার্তা
অক্টোবর ২৬, ২০১৭ ১৬:৩৫আমেরিকার সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন মার্কিন সরকারকে সতর্ক করে বলেছেন, ইরানকে মোকাবিলার জন্য সুনির্দিষ্ট নীতি কৌশল ঠিক করুন। তা না হলে ইরান আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দেবে।
-
আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য দেশে সামরিক শক্তি বাড়াচ্ছে আরব আমিরাত
মে ০১, ২০১৭ ১৩:৫৪মধ্যপ্রাচ্য ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে সংযুক্ত আরব আমিরাত বা ইউএএই তার সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়িয়ে চলেছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে।