-
মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা পাঠাচ্ছে আমেরিকা
মার্চ ২৭, ২০১৭ ১৯:৪২আমেরিকা মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা মোতায়েন করছে। ইরাকের রাজধানী বাগদাদে মোতায়েন মার্কিন এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার অনুরোধে বাড়তি সেনা পাঠানো হচ্ছে বলে আজ(সোমবার) আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর দায়িত্ব পালন করছে ইরান
ফেব্রুয়ারি ২২, ২০১৭ ১৪:২০আরব ও পশ্চিমা দেশগুলো মিলে যখন ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গন থেকে মুছে ফেলার চেষ্টা করছে তখন এ তেহরানে অনুষ্ঠিত হলো ইন্তিফাদার সমর্থনে আন্তর্জাতিক সম্মেলন। যখন আরব দেশগুলোর উচিত ছিল ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে তাদের জবরদখলকৃত ভূমি থেকে ইহুদিবাদীদের বের করে দেয়া তখন তারা উল্টো তেল আবিবকে পূর্ণ মাত্রায় সমর্থন দিচ্ছে।
-
প্রায় ১ মাস পর মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী
জানুয়ারি ২৩, ২০১৭ ২২:০৯মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। চলতি মাসের ২১ তারিখে এ রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গত প্রায় এক মাস ধরে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন রণতরী মোতায়েন ছিল না।
-
ইয়েমেনে সৌদি নৃশংসতা কি বন্ধ হবে না?
জানুয়ারি ১৮, ২০১৭ ১৪:০৪ইয়েমেনে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর হুঁশিয়ারি সত্ত্বেও দেশটির ওপর নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে সৌদি আরব। আজ ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে সৌদি জঙ্গিবিমানের বোমাবর্ষণে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জনেরও বেশি লোক আহত হয়েছে।
-
পালিত হলো প্রখ্যাত সৌদি আলেম শেইখ নিমরের প্রথম শাহাদাৎবার্ষিকী
জানুয়ারি ০২, ২০১৭ ১৭:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের পূর্বাঞ্চলে আজ (সোমবার) প্রখ্যাত সৌদি আলেম শেইখ নিমর আল-নিমরের প্রথম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সৌদি আরবের পূর্বাঞ্চলে নানা শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।
-
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে লাভবান হচ্ছে ইসরাইল: ইরান
ডিসেম্বর ২৩, ২০১৬ ১৪:০৬আঞ্চলিক ইস্যুগুলোর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন আরব এবং আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইন জাবের আনসারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে আঞ্চলিক দেশগুলোর সম্পদ যেভাবে ধ্বংস হচ্ছে তাতে ইসরাইলের লাভ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
-
মসুলে খাবার পানির সংকট তীব্রতর: জাতিসংঘ
ডিসেম্বর ০১, ২০১৬ ১৬:৫৭ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত মসুলে খাবার পানির সংকটকে মারাত্মক বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনর্দখলের জন্য দেশটির সেনাবাহিনী যখন গত ১৭ অক্টোবর বিশাল অভিযান শুরু করেছে তখন সেখানে পানি সংকটের এ খবর এলো।
-
‘সন্ত্রাসবাদ’ ও ‘হস্তক্ষেপ’ বিশ্বের দুই প্রধান হুমকি: প্রেসিডেন্ট রুহানি
নভেম্বর ১৬, ২০১৬ ০৩:৪১ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বর্তমান বিশ্বের দু’টি প্রধান হুমকিতে পরিণত হয়েছে। এসব হুমকি প্রতিহত করার জন্য চীন ও ইরানের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা দরকার।
-
‘মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইরানের অবস্থান’
নভেম্বর ০৮, ২০১৬ ০২:৫৬ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রচেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তার দেশ। তিনি আজ তেহরানে বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
সত্যিকারের ইসলামী জাগরণের দিকেই এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি
অক্টোবর ২৪, ২০১৬ ১৫:৩৭ইরাকের রাজধানী বাগদাদে ইসলামী জাগরণ বিষয়ক বিশ্ব পরিষদের ৯ম সুপ্রিম কাউন্সিলের সম্মেলন বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিবৃতিতে ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামী জাগরণের বিকাশ ঘটছে।