• নাগরিকত্ব সংশোধনী বিলের ললিপপে ভুলবেন না: অসমে মমতা

    নাগরিকত্ব সংশোধনী বিলের ললিপপে ভুলবেন না: অসমে মমতা

    এপ্রিল ০৫, ২০১৯ ১৩:৩৩

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিশাসিত অসমে এক জনসভায় বলেছেন, আপনারা নাগরিকত্ব সংশোধনী বিলের ললিপপে ভুলবেন না। কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন, "ওরা নাগরিকত্ব দেবেন, কীসের নাগরিকত্ব? আমরা কি নাগরিক নই? এদেশে যারা বাস করে আইনত তাঁরা নাগরিক নয়?"    

  • দিল্লির সরকার বদলে দিন, বিজেপিকে কবর দিন: মমতা

    দিল্লির সরকার বদলে দিন, বিজেপিকে কবর দিন: মমতা

    এপ্রিল ০৪, ২০১৯ ১৫:৫৫

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কেন্দ্রীয় সরকার পরিবর্তন করে বিজেপিকে কবর দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের মাথাভাঙায় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই আহ্বান জানান। 

  • বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে: অভিষেক

    বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে: অভিষেক

    এপ্রিল ০৩, ২০১৯ ১৫:৫৯

    ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে আপনাদেরকে ভিটে ছাড়া করবে। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) কুচবিহারে দলীয় জনসভায় ভাষণ দেয়ার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ওই মন্তব্য করেন।

  • মুখে বড় বড় কথা আর কাজের বেলায় লবডঙ্কা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

    মুখে বড় বড় কথা আর কাজের বেলায় লবডঙ্কা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

    এপ্রিল ০২, ২০১৯ ১৫:১৩

    ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, মুখে বড় বড় কথা, ‘মারিতং জগৎ’, আর কাজের বেলায় লবডঙ্কা। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ারে দলীয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

  • জীবন দিতে রাজি আছি কিন্তু দেশ ভাগ হতে দেবো না: মমতা

    জীবন দিতে রাজি আছি কিন্তু দেশ ভাগ হতে দেবো না: মমতা

    মার্চ ২৯, ২০১৯ ০৭:৩৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি জীবন দিতে রাজি আছি কিন্তু দেশ ভাগ হতে দেবো না। নিজের মানুষদের ভাগ হতে দেবো না।’ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কোলকাতার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে হোলি মিলনোৎসবে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

  • আমাকে দায়িত্ব দিলে কাশ্মির সমস্যা সমাধানের চেষ্টা করব: মমতা

    আমাকে দায়িত্ব দিলে কাশ্মির সমস্যা সমাধানের চেষ্টা করব: মমতা

    মার্চ ২৭, ২০১৯ ১৪:৫৩

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলে তিনি কাশ্মির সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) কোলকাতায় দলীয় ইশতেহার প্রকাশ করে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন। 

  • পশ্চিমবঙ্গে কেবল মমতা ব্যানার্জিই পারেন বিজেপিকে হটাতে: শুভেন্দু

    পশ্চিমবঙ্গে কেবল মমতা ব্যানার্জিই পারেন বিজেপিকে হটাতে: শুভেন্দু

    মার্চ ২৫, ২০১৯ ১৫:৫৮

    ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলায় যদি কেউ বিজেপিকে হটাতে পারে তাঁর নাম মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) তৃণমূল প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন ও মৌসম বেনজির নূরের সমর্থনে মালদহ জেলার চাঁচলে দলীয় জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

  •  মানুষে মানুষে বিভাজনে বিশ্বাসী নই, আমরা মনুষ্যত্বে বিশ্বাসী: মমতা

    মানুষে মানুষে বিভাজনে বিশ্বাসী নই, আমরা মনুষ্যত্বে বিশ্বাসী: মমতা

    মার্চ ২০, ২০১৯ ০৯:১৯

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহকে পুজোর মন্ত্র উচ্চারণে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নজরুল মঞ্চে আন্তর্জাতিক মাড়োয়ারি ফেডারেশন আয়োজিত হোলি মিলন উৎসবে উপস্থিত হয়ে তিনি ওই চ্যালেঞ্জ জানান।

  • কতজন মারা গেছে জানতে চাই, নির্বাচন জেতার জন্য যুদ্ধ চাই না: মমতা

    কতজন মারা গেছে জানতে চাই, নির্বাচন জেতার জন্য যুদ্ধ চাই না: মমতা

    মার্চ ০১, ২০১৯ ১০:৫৯

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলায় নিহতের সংখ্যা নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল (বৃহস্পতিবার) মমতা দিল্লি থেকে কোলকাতায় ফিরে এই প্রশ্ন তুলেছেন।

  • বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না: মমতা

    বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না: মমতা

    ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৭:১৯

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি-আরএসএস দাঙ্গা বাধানোর চেষ্টা করলে দেশ ক্ষমা করবে না। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।