• খাশোগিকে হত্যার পর খুনির ফোন: বসকে বলুন মিশন সফল

    খাশোগিকে হত্যার পর খুনির ফোন: বসকে বলুন মিশন সফল

    নভেম্বর ১৩, ২০১৮ ১৪:১০

    সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর ঘাতকদের একজন ফোনে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সহযোগীকে বলেছেন, আপনার বসকে বলুন কাজ শেষ, মিশন সফল হয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর পরপরই খুনি ওই ফোন করে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

  •  ‘খাশোগিকে সৌদি সরকার হত্যা করেছে’: অবশেষে বললেন এরদোগান

    ‘খাশোগিকে সৌদি সরকার হত্যা করেছে’: অবশেষে বললেন এরদোগান

    নভেম্বর ০৩, ২০১৮ ০৩:২৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এই প্রথমবারের মতো রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার জন্য সরাসরি সৌদি সরকারকে দায়ী করেছেন। তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে বলেছেন, খাশোগিকে হত্যার নির্দেশ এসেছে ‘সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়’ থেকে।

  • ‘ওয়াশিংটনের সম্মতিতেই খাশোগি হত্যা’: ওবামার উপদেষ্টা

    ‘ওয়াশিংটনের সম্মতিতেই খাশোগি হত্যা’: ওবামার উপদেষ্টা

    অক্টোবর ২৯, ২০১৮ ০৫:৫০

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেন রড্‌স রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জন্য সৌদি ক্ষমতাধরদের দায়ী করে বলেছেন, হোয়াইট হাউজের পূর্ব সম্মতি ছাড়া এত বড় অপরাধ সংঘটিত হয়নি। তিনি সুইজার‍ল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

  • ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জামাল খাশোগির বাগদত্তা

    ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন জামাল খাশোগির বাগদত্তা

    অক্টোবর ২৭, ২০১৮ ০৪:০২

    সৌদি আরবের রাজতন্ত্র-বিরোধী নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ক্ষেত্রে ট্রাম্প মোটেই আন্তরিক নন এবং এ কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি।

  • সাংবাদিকের রক্তে সৌদি যুবরাজের হাত রঞ্জিত: এরদোগানের উপদেষ্টা

    সাংবাদিকের রক্তে সৌদি যুবরাজের হাত রঞ্জিত: এরদোগানের উপদেষ্টা

    অক্টোবর ২৫, ২০১৮ ০৩:২০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের উপদেষ্টা নূর জিফিক বলেছেন, সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত রয়েছে। তিনি বুধবার তুর্কি পত্রিকা ইয়ানি বিরলিক-এ প্রকাশিত এক নিবন্ধে সুস্পষ্ট ভাষায় লিখেছেন, খাশোগির রক্তে বিন সালমানের হাত রঞ্জিত রয়েছে।

  • ‘খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত থাকতে পারেন’: ট্রাম্পের নয়া উপলব্ধি

    ‘খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত থাকতে পারেন’: ট্রাম্পের নয়া উপলব্ধি

    অক্টোবর ২৫, ২০১৮ ০২:৫৮

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন, সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত থাকতে পারে।

  • অবশেষে খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করল সৌদি আরব

    অবশেষে খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করল সৌদি আরব

    অক্টোবর ২০, ২০১৮ ০২:৪৬

    রাজতান্ত্রিক সৌদি সরকার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করেছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন ‘প্রাথমিক তদন্তের’ বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ‘এক মারামারির ঘটনায়’ খাশোগি নিহত হয়েছেন।

  • যুবরাজের পদ থেকে মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে দেয়া হচ্ছে!

    যুবরাজের পদ থেকে মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে দেয়া হচ্ছে!

    অক্টোবর ১৯, ২০১৮ ১১:৪৭

    সৌদি সরকার অসংখ্য বদনাম কুড়িয়ে ফেলা যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে তার অপেক্ষাকৃত কম উচ্চাকাঙ্ক্ষী ছোট ভাই খালিদ বিন সালমানকে যুবরাজের পদে অভিষিক্ত করার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।

  • খাশোগি হত্যা: রিয়াদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিল আমেরিকা ও ব্রিটেন

    খাশোগি হত্যা: রিয়াদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিল আমেরিকা ও ব্রিটেন

    অক্টোবর ১৯, ২০১৮ ০৪:১৭

    মার্কিন ও ব্রিটিশ সরকার সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগ বিষয়ক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি দূতাবাসে দেশটির সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের আশঙ্কা প্রবল হওয়ার পর এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন ও লন্ডন।

  • প্রথমবারের মতো খাশোগি হত্যার বিষয়টি মেনে নিলেন ট্রাম্প

    প্রথমবারের মতো খাশোগি হত্যার বিষয়টি মেনে নিলেন ট্রাম্প

    অক্টোবর ১৯, ২০১৮ ০৩:৫৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামা খাশোগির হত্যাকাণ্ডের বিষয়টি মেনে নিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।