• আসাদের ওপর সামরিক হামলার প্রস্তাব নাকচ করল আমেরিকা

    আসাদের ওপর সামরিক হামলার প্রস্তাব নাকচ করল আমেরিকা

    জুন ২৩, ২০১৬ ১৩:১৩

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর কূটনীতিকদের প্রস্তাবকে নাকচ করে দিয়েছে আমেরিকা। সিরিয়ায় এই ধরণের হামলার মাধ্যমে আমেরিকার সর্বোচ্চ স্বার্থ রক্ষা হবে না বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে।

  • মার্কিন গাড়ি আমদানি নিষিদ্ধ করল ইরান

    মার্কিন গাড়ি আমদানি নিষিদ্ধ করল ইরান

    মে ০৩, ২০১৬ ২০:১৫

    আমেরিকার তৈরি গাড়ি আমদানি নিষিদ্ধ করেছে ইরান। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি নির্দেশ দিয়েছে যে, আমেরিকার তৈরি গাড়ি আমদানি করা যাবে না।

  • পারস্য উপসাগরে আমেরিকাকে শক্তি দেখিয়ে দিন: সর্বোচ্চ নেতা

    পারস্য উপসাগরে আমেরিকাকে শক্তি দেখিয়ে দিন: সর্বোচ্চ নেতা

    মে ০২, ২০১৬ ২০:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের উচিত পারস্য উপসাগরে আমেরিকাকে অবশ্যই নিজের শক্তি দেখিয়ে দেয়া। রাজধানী তেহরানে শিক্ষকদের এক সমাবেশে তিনি আরো বলেছেন, “পারস্য উপসাগর এবং ওমান সাগর উপকূলের বিরাট অংশ জুড়ে এই শক্তিশালী জাতির মালিকানা রয়েছে; সে কারণে এসব জায়গায় অবশ্যই আমাদের উপস্থিতির প্রয়োজন রয়েছে। এসব উপকূলে সামরিক মহড়া চালাতে হবে এবং আমাদের শক্তি প্রদর্শন করতে হবে।”

  • বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর

    বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর

    এপ্রিল ২৮, ২০১৬ ২০:১৩

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর ডিক ব্ল্যাক। রাজধানী দামেস্কে অনুষ্ঠিত আজকের (বৃহস্পতিবার) এ সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি সিরিয়ার সরকারকে সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

  • ‘দক্ষিণ আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করল তালেবান’

    ‘দক্ষিণ আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করল তালেবান’

    মার্চ ১৮, ২০১৬ ১৪:৪৭

    ১৮ মার্চ (রেডিও তেহরান): আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তালেবান। এ গোষ্ঠী বলেছে, হেলমান্দের নাদ আলী জেলার শাওয়াল মান্দা এলাকায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। এ খবর দিয়েছে রাজধানী কাবুল থেকে প্রকাশিত ওয়াতান প্রেস পত্রিকা। তালেবান দাবি করেছে, হেলিকপ্টারে থাকা মার্কিন সেনাদের সবাই মারা গেছে।

  • ড্রোন হামলায় নিহতদের সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ করবে আমেরিকা

    ড্রোন হামলায় নিহতদের সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ করবে আমেরিকা

    মার্চ ০৮, ২০১৬ ১৩:৩২

    ৮ মার্চ (রেডিও তেহরান): ২০০৯ সালের পর থেকে মার্কিন সন্ত্রাসী ড্রোন হামলায় নিহতের সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ করতে যাচ্ছে হোয়াইট হাউজ। রণক্ষেত্রের বাইরে বিশ্বজুড়ে মার্কিন বিমান হামলার বিষয়টি পর্যালোচনা প্রসঙ্গে ড্রোন হামলায় নিহতদের সংখ্যা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক শীর্ষ উপদেষ্টা লিসা মোনাকো। ওয়াশিংটনে এক আলোচনায় এ কথা জানান তিনি।

  • আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা

    আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা

    মার্চ ০৫, ২০১৬ ০৮:৪৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তালেবান শান্তি আলোচনা নিয়ে আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি শান্তি প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থনও ঘোষণা করেছেন তিনি।