-
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা গণহত্যার ঝুঁকিতে: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ০৫:৪২মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গা মুলসমানরা এখনো অবিরাম নিপীড়নের শিকার হচ্ছে এবং তারা গণহত্যার ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
-
মিয়ানমারে রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে গড়ে তোলা হয়েছে সরকারি স্থাপনা
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৪:৫৭মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো গুঁড়িয়ে দিয়ে সেখানে পুলিশ ব্যারাক ও বিভিন্ন সরকারি স্থাপনা গড়ে তোলা হয়েছে। মিয়ানমার সরকারের ব্যবস্থাপনায় কয়েক দিন আগে বিদেশি সাংবাদিকদের একটি দলকে উত্তর রাখাইনের কয়েকটি এলাকা ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিবেদক জোনাথন হেড।
-
'রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ান'
আগস্ট ২৯, ২০১৯ ১৮:৫১বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়ার দায়িত্ব মিয়ানমারের। এ ক্ষেত্রে কীভাবে তারা নিজেদের নাগরিকদের আস্থা অর্জন করবে সেটি তাদের বিষয়, বাংলাদেশের নয়। কিন্তু উল্টো তারা বাংলাদেশকেই দোষারোপ করছে। ফলে রোহিঙ্গাদের ফেরত নেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দেশটির ওপর আরও চাপ বাড়াতে হবে।
-
'রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আন্তর্জাতিক চক্রের দুরভিসন্ধি রয়েছে'
আগস্ট ২৮, ২০১৯ ১৬:৪৬বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ছিল একটি নাটক। রেডিও তেহরানকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা বলেছেন বাংলা ম্যাগাজিন সাপ্তাহিকের সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক ভাষ্যকার ও টকশোর বিশিষ্ট আলোচক গোলাম মোর্তোজা।
-
রোহিঙ্গাদের ফেরাতে কৌশলে এগিয়ে যাচ্ছি আমরা: ওবায়দুল কাদের
আগস্ট ২৪, ২০১৯ ১৫:০৭আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশ সরকার কৌশলী অবস্থান নিয়েছে।
-
রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার নেপথ্যে কারণ ও প্রতিক্রিয়া
আগস্ট ২৩, ২০১৯ ১২:১৯রোহিঙ্গাদের অনিহায় দ্বিতীয় দফা ভেস্তে গেছে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নিজ দেশে ফিরে যেতে নানা দাবি তুলেছে রোহিঙ্গারা। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রত্যাবাসনের জন্য আগে তাদের পূর্ণ নাগরিকত্ব দিতে হবে; জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত দিতে হবে; নিরাপত্তা নিশ্চিত করতে হবে; রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ
আগস্ট ২৩, ২০১৯ ০৯:১৪মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে জাতিগত নিধনযজ্ঞের অংশ হিসেবে রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর সেনাবাহিনী যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী মিশন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল।
-
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করল চীন
আগস্ট ২৩, ২০১৯ ০৬:১৯রোহিঙ্গা সংকট নিরসনে যখন মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল (বৃহস্পতিবার) মিয়ানমারের রাজধানী নেপিদোতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানান সফররত চীনা দূত চেন হাই।
-
ভেস্তে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া: এখনও আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ২২, ২০১৯ ১৩:৫৯বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখলেও কক্সবাজার থেকে আজ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। প্রধান কারণ, বাস্তচ্যুত রোহিঙ্গাদের অনাগ্রহ।
-
নাগরিকত্ব ও পূর্ণ অধিকার ছাড়া রাখাইনে ফিরতে চায় না রোহিঙ্গারা
জুলাই ৩১, ২০১৯ ১২:৩৯রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এ কথা জানান। এর আগে তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সাথে বৈঠক করেন।