-
করোনা মোকাবেলায় বিশ্বব্যাপী অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
মার্চ ২৪, ২০২০ ১১:০৬বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এবং এ পর্যন্ত বহু মানুষ মারা যাওয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনা মোকাবেলার জন্য সারা বিশ্বে বিশেষ করে যুদ্ধকবলিত এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সারা বিশ্বে সংঘাত পীড়িত এলাকার মানুষজন সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে রয়েছে।
-
হযরত আলীর (আ.) অনন্য বীরত্বে ভাস্বর ঐতিহাসিক খায়বার বিজয়
মার্চ ২০, ২০২০ ১৬:০১গত ২৪ রজব ছিল ঐতিহাসিক খায়বার বিজয়ের ১৪৩৪ তম বার্ষিকী। সপ্তম হিজরির এই দিনে তথা ২৪ রজব ইসলামের ইতিহাসের প্রবাদ-পুরুষ ও মহাসমরনায়ক আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খায়বার অঞ্চল। খায়বারের অবস্থান ছিল মদীনা থেকে ১৫০ কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে। শেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী (আ.) একাই জয় করেন এই খায়বার।
-
রাশিয়ার সাথে যৌথ টহলের আগে ইদলিবে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক
মার্চ ১৪, ২০২০ ১৮:৩০সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার সেনাবাহিনীর সাথে যৌথভাবে টহল শুরুর একদিন আগে নতুন করে সেনা পাঠিয়েছে তুরস্ক। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।
-
যুদ্ধবিরতি সত্ত্বেও ইদলিবে সেনা রাখবে তুরস্ক
মার্চ ১২, ২০২০ ১৪:২৪তুরস্ক বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সেনা মোতায়েন থাকবে। আঙ্কারা সুস্পষ্ট করে বলেছে, ইদলিব থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।
-
সিরিয়ায় যুদ্ধবিরতি পরিকল্পনা নিরাপত্তা পরিষদে আটকে দিল আমেরিকা
মার্চ ০৭, ২০২০ ০৯:০১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে যে সহিংসতা হয়েছে তা অনুমোদন করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা। তুরস্ক ও রাশিয়ার মধ্যকার ওই সমঝোতার ফলে ইদলিব প্রদেশে সরাসরি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।
-
যুদ্ধবিরতির খবর নাকচ করেছে তালেবান
ডিসেম্বর ৩০, ২০১৯ ১৪:৩২আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা চলার মধ্যেই দেশটিতে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে তালেবান। আজ (সোমবার) তালেবান এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম যুদ্ধবিরতির ব্যাপারে অসত্য খবর প্রচার করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকার সঙ্গে এ মুহূর্তে যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা নেই।
-
যুদ্ধবিরতির পর দ্বিতীয় দিনের মতো গাজায় বোমা হামলা করল ইসরাইল
নভেম্বর ১৬, ২০১৯ ১৮:৩০যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বিমান হামলা চালাল ইহুদিবাদী ইসরাইল। মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ও ইসরাইলের মধ্যে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
-
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়েছে ইসরাইল, জবাব দেয়ার আহ্বান ফিলিস্তিনিদের
নভেম্বর ১৫, ২০১৯ ১৫:৪৩ইহুদিবাদী ইসরাইল আবারো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ইসলামি জিহাদ আন্দোলনের সঙ্গে এর আগে যুদ্ধবিরতি করা সত্ত্বেও এই হামলা চালালো তেল আবিব। পাল্টা জবাব দেয়ার জন্য ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সাধারণ মানুষ জোরালো আহ্বান জানিয়েছেন।
-
জিহাদ আন্দোলনের দাবি মেনে নিয়েছে ইসরাইল; গাজা থেকেও হামলা বন্ধ
নভেম্বর ১৪, ২০১৯ ০৯:৪৮ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি সংক্রান্ততাদের দাবি মেনে নেয়ায় গাজা উপত্যকা থেকে তারা ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে দিয়েছে।
-
'সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের কোনো অধিকার তুরস্ক ও আমেরিকার নেই'
অক্টোবর ১৮, ২০১৯ ০৭:৫৪সিরিয়ার ভেতরে নিরাপদ অঞ্চল গঠনের কোনো অধিকার আমেরিকা ও তুরস্কের নেই। ইরানের ইংরেজি ভাষার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং ভাষ্যকার কেইন স্টোন এ মন্তব্য করেছেন।