-
ভারতে রাশিয়ার তেল রপ্তানি ২৫ গুণ বেড়েছে
মে ৩১, ২০২২ ১৩:১৬রাশিয়া থেকে ভারতে তেল রপ্তানি ২৫ গুণ বেড়েছে। রেফিনিটিভ এইকনের তথ্যের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এই খবর দিয়েছে।
-
ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন
মে ৩১, ২০২২ ১১:১২ইউক্রেন থেকে রাশিয়ায় আক্রমণ করা সম্ভব -এমন দীর্ঘপাল্লার কোনো অস্ত্র কিয়েভ সরকারকে দেবে না মার্কিন প্রশাসন। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।
-
রাশিয়া-ইউক্রেন নতুন দফা আলোচনার প্রস্তাব দিল তুরস্ক
মে ৩১, ২০২২ ০৫:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। গতকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদাগান বলেছেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে।
-
হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
মে ৩১, ২০২২ ০৪:১০রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ড যদি রাশিয়ার নিজস্ব মুদ্রার রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে না চায় তাহলে আজ ৩১ মে থেকে দেশটিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।
-
রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন কেন ব্যর্থ?
মে ৩০, ২০২২ ১৩:৩০রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠদফা নিষেধাজ্ঞার প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হাঙ্গেরির বিরোধীতায় নিষেধাজ্ঞার এ প্যাকেজ বাস্তবায়ন হতে পারে নি বলে জানা গেছে।
-
ভারত ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়
মে ৩০, ২০২২ ১৩:০৪ভারত ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চায়। ককেশাস এবং সেন্ট্রাল এশিয়ার বাজারে প্রবেশ করার লক্ষ্যেই ইরানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ভারত।
-
'বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭০ হাজার কোটি টাকার মতো পাচার হয় ব্যাংকিং চ্যানেলে!'
মে ৩০, ২০২২ ১২:০৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
এরদোগানের সঙ্গে আলোচনা করবেন পুতিন
মে ৩০, ২০২২ ০৪:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।
-
আর্কটিক সার্কেলে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড
মে ২৯, ২০২২ ১৪:১১আর্কটিক সার্কেলে অবস্থিত রোভানিয়েমি বিমানঘাঁটিতে মার্কিন নির্মিত এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড। এ বিমানঘাঁটিটি ফিনল্যান্ডের সর্ব-উত্তরের বিমানঘাঁটি এবং এটি স্যান্টাক্লজ এলাকার কাছে অবস্থিত।
-
ইউক্রেনের লিমান শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া
মে ২৯, ২০২২ ১০:০৮রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থি যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি ‘রেলওয়ে হাব’ হিসেবে পরিচিত।